আরও ১১ প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করা হবে
দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরও ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।
০৮:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
অবরুদ্ধ নববর্ষ, রমনায় সুনসান নীরবতা
স্বাগত, নতুন বঙ্গাব্দ ১৪২৭। এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বাঙালি।এমন নববর্ষ বা পরিস্থিতি বাঙালি আর কখনও দেখেনি। জনশূন্য রমনা পার্ক। সুনসান নীরবতা। একেবারেই যেন অচেনা। কোনো কোলাহল নেই। সামনের রাস্তাও ফাঁকা। গেটে ঝুলছে সাদা কাগজ। বন্ধের নোটিশ এটি। সবার জন্য সতর্ক বার্তা।
১২:৫৯ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বাংলা নববর্ষ আজ, শোভাযাত্রার পরিবর্তে পোস্টারে বর্ষবরণ
বাংলা পঞ্জিকায় আজ যুক্ত হবে নতুন আরেকটি বছর। বাংলা ১৪২৭। সাল ঐতিহ্য ভেঙে এবার ভোরের আলো ফুটতেই বাংলা নতুন বছরকে ঘরে বসে বরণ করে নেবে বাংলাদেশের মানুষ। তবে ঢাকার রাজপথে এবার রঙ-বেরঙের মুখোশ ও ফানুস ঘুরে না বেড়ালেও একটি পোস্টারের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হবে। অন্তর্জালের মাধ্যমে পোস্টারটি শোভা পাবে সারা দেশ ও রাজধানীর দেয়ালে দেয়ালে।
১০:২০ এএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
মিডিয়াকর্মীদের প্রতি যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
মিডিয়াকর্মীদের বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
০৮:১২ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী, বরাদ্দ ১০০ কোটি: প্রধানমন্ত্রী
চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাকে ‘চ্যালেঞ্জের’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।’
০৭:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেখুন সরাসরি
বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৭:৪২ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
করোনায় ৩৬ জেলার মানুষ আক্রান্ত, কোথায় কতজন
প্রাণঘাতি করোনাভাইরাস মহামারীতে সারাদেশের এখন প্রায় ৩৬টি জেলার মানুষ আক্রান্ত। আক্রান্তের সংখ্যা আর শনাক্তে রোজই শীর্ষে থাকছে ঢাকা। এদিকে রাজশাহীর পুঠিয়ায় সোমবার প্রথম একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সর্বমোট সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত করা হয়েছে আরো ১৮২ করোনা আক্রান্ত রোগী।
০৬:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, ঘরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসে ইতোমধ্যেই দেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকার মতো উন্নত দেশের অবস্থা খুবই খারাপ। আমাদের এখানে আমার এখনো ভালো আছি, ভালোটা আমরা ধরে রাখতে চাই। সে কারণে সরকারি নির্দেশনা মেনে চলুন।আপনারা ঘরের মধ্যে থাকুন, প্রয়োজন হলে টেস্ট করান এবং সবাই সুস্থ থাকুন।
০৬:৩৭ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’
০৩:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
দেশে আরও ১৮২ করোনা রোগী শনাক্ত, মৃত ৫
দেশে করোনাভাইরাস সংক্রমণে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮২ জন। এই রোগে নতুন করে মারা গেছেন আরও ৫ জন।
০৩:১৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
আজ চৈত্রসংক্রান্তি, কাল পহেলা বৈশাখ
বিদায় সব সময়ই বেদনার। তবে নতুন বছরের আগমনী বার্তা আর পুরোনো বছরের বিদায় বেলায় থাকে উৎসবের রঙ। কিন্তু এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চারপাশে শুধুই কষ্টের প্রতিচ্ছবি। এরই মাঝে আজ চৈত্র অবসানের দিন। ১৪২৬ বঙ্গাব্দের শেষ দিন।
১০:০০ এএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
এবার বরিশাল জেলাও লকডাউন
এবার বরিশাল জেলাও লকডাউন করা হলো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী অঘোষিত লকডাউনের মধ্যে রোববার লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশাল জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউনের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
১০:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
ঢাকাসহ চার বিশ্ববিদ্যালয়ে হবে করোনা পরীক্ষা
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনুমতি দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করতে পারবে।
০৬:১১ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
কৃষিতে ৫ হাজার কোটি টাকার প্রোণাদনা ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিট-১৯ এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কাটিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধিতে আগামী বাজেটে সাড়ে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির ঘোষণার পাশাপাশি কৃষিখাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
০২:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। ঢাকার জেলার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আবদুল মাজেদের ফাঁসিই এই কারাগারের প্রথম ফাঁসি।
১২:৩০ এএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
মঞ্চ প্রস্তুত, রাতেই হতে পারে বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। আজ শনিবার রাতেই তার ফাঁসি কার্যকর হতে পারে।
০৯:০৫ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
করোনায় নতুন শনাক্ত ৫৮, মৃত্যু ৩
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মারা গেছেন তিনজন এবং আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৮২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩০।এছাড়া নতুন করে আরও তিনজন সুস্থ হয়েছেন। তাদের নিয়ে মোট ৩৬ জন সুস্থ হলেন।
০৩:০১ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স কাল
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে রবিবার (১২ এপ্রিল) খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:৫০ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
সন্ধ্যা ছয়টার পর বের হলেই ব্যবস্থা
ঘাতকব্যধি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনাও জারি করেছে সরকার। এর মধ্যে রয়েছে সারা দেশে সন্ধ্যা ৬টার পর বাইরে বের হওয়া যাবে না। বের হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৯:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
ছুটি বাড়লো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ছুটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস খুলবে আগামী ২৬ এপ্রিল।
০৯:০১ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনায় দেশে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে ৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। এর আগে গতকাল শনাক্ত হয়েছিল ১১২ জন। তার আগের দিন শনাক্ত হয় ৫৪ জন। নতুন করে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর হার।
০৩:০৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
সাধারণ ছুটি বাড়তে পারে আরো ১১ দিন
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে। সেই হিসেবে আরো ১১ দিন দেশে ছুটি থাকবে। তবে প্রয়োজন হলে ছুটির মেয়াদ আরো বাড়তে পারে।সূত্র জানায়, ছুটির মেয়াদ বাড়ানোর সার-সংক্ষেপটি প্রস্তুত হয়েছে। তবে এখনো সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।
০২:৫৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
আজ স্বাধীন বাংলাদেশ সরকার গঠন দিবস
আজ ১০ এপ্রিল। একাত্তরের এদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিল। সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র (প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স) পাঠ করা হয়। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠন করা হয় গণপরিষদ।
১২:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহায়তা চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে দেয়া এক চিঠিটিতে তিনি এই আহ্বান জানান। মারাত্মক করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করায় বেইজিংকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
০৪:১১ এএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ



































