চাঁদপুর জেলা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর লকডাউনে থাকবে। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর লকডাউন থাকবে।
০৭:৩৫ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা:দেশে নতুন আক্রান্ত ১১২,মৃত ১
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল শনাক্ত হয়েছিল ৫৪ জন। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছ ২১ জন।
০৩:২৬ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এখন আর তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা থাকলো না। বুধবার রাতে আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদনটি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছায়। পরে রাষ্ট্রপতি আবেদনটি খারিজ করে দেন।
১২:০৪ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আজ পবিত্র শবে বরাত
আজ বৃহস্পতিবার রাতে পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ রাতটি মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন।
০৯:১৪ এএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ
প্রাণভিক্ষার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদ। বুধবার সন্ধ্যায় তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।
০৯:১১ এএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শবে বরাতের নামাজ ঘরে, কবরস্থান ও মাজারে যাওয়া নিষেধ
আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। পবিত্র শবে বরাতের রাতে কবরস্থান ও মাজারে না যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। একইসঙ্গে মাজার ও কবরস্থানের গেট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। এর আগে করোনার বিস্তার রোধে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
০৬:১৮ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
করোনায় প্রতি জেলায় ৩টি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য দুইটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি করে যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
০৫:৫৩ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
করোনা: দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪
ঘাতকব্যাধী করোনাভাইরাসে দেশে নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে আরও ৫৪ জন। আজ বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
০২:৪৬ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির পরোয়ানা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী তার ফাঁসির পরোয়ানা ইস্যু করেন।
০২:৩৬ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
করোনায় নতুন সংক্রমিতদের ২০ জনই ঢাকার, নারায়ণগঞ্জের ১৫
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। নতুন সংক্রমিতদের মধ্যে ২০ জনই ঢাকার। আর নারায়ণগঞ্জে সংক্রমিত হয়েছে ১৫ জন।
০৫:৩৫ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১
মরণঘাতি করোনাভাইরাসে দেশে নতুন করে পাঁচজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন শনাক্ত হয়েছে ৪১ জন রোগী। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
০৩:৫৫ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদ গ্রেফতার
পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ক্যাপ্টেন আবদুল মাজেদ (অব.) ঢাকায় গ্রেফতার হয়েছেন।মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নাম্বার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল।
১২:৪৬ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা: ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনা
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির বিরুদ্ধে যুদ্ধ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং দেশের অন্যান্য কর্মীদের জন্য মঙ্গলবার সরকারের বিশেষ প্রণোদনা দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:৩২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
হাসপাতালে গিয়ে সেবা না পাওয়া দুঃখজনক: প্রধানমন্ত্রী
মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯)রোগী সন্দেহে রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা সত্যিই খুব দুঃখজনক। মঙ্গলবার সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
১২:৩২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
সারাদেশ লকডাউন না করলে ভয়াবহ পরিস্থিতি
দেশের চিকিৎসক, চিকিৎসা খাতে পেশাজীবী সংগঠন, সরকারি ও বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা জানিয়েছেন, দেশের সামনে কঠিন সময়। পুরো দেশ লকডাউন না করলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
০৮:২৫ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
০৮:১৮ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে করোনায় দেশে আক্রান্ত রোগীরা সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৩ জনে।
০২:৩৫ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯
বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এছাড়া দেশে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
০১:০২ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী-সন্তান
মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ মার্চ) সকালে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার স্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।
১০:৫৫ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
করোনা: প্রধানমন্ত্রীর তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান
করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মহামারিতে পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে প্রায় ৫০টির মতো সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
১০:৩৬ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
ঢাকার যে দুটি এলাকা ঝুঁকিপূর্ণ জানাল আইইডিসিআর
নভেল করোনাভাইরাস সংক্রমণে রাজধানী ঢাকার দুটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ঝুঁকিপূর্ণ এলাকা দুটি হলো- বাসাবো ও মিরপুর এলাকা।
০৭:০৮ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
ঢাকায় কাউকে ঢুকতে-বের হতে দেবে না পুলিশ
করোনাভাইরাস প্রতিরোধে রাজধানী ঢাকার বাইরে থেকে ঢাকার ভেতরে মানুষ প্রবেশ এবং ঢাকা থেকে বাইরে যাওয়া বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ। সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব মানার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
০৫:০০ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
করোনা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ২৩ কোটি
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীসহ কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে এ অর্থ বরাদ্দ দেয়া হয়।
০৪:৩২ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
১৪ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ
করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
০৩:৪০ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ



































