ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২২:১০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
aaa
bbb
সাধারণ ছু‌টি বাড়ল আরও ৩ দিন

সাধারণ ছু‌টি বাড়ল আরও ৩ দিন

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছু‌টি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।


০৩:২৯ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ক্ষতি মোকাবেলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে এই প্রণোদনা প্যাকেট ঘোষণা করেন তিনি।


১১:০৪ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

পাটুরিয়ায় ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢল

পাটুরিয়ায় ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢল

গণপরিবহন বন্ধ থাকলেও আজ শনিবার আরিচা ও পাটুরিয়া ঘাটে ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢল দেখা গেছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় তারা খোলা পিকআপ, পণ্যবাহী ট্রাক ও রিকশা-ভ্যানে চেপে গাদাগাদি করে ঢাকায় ফিরছেন।


০৯:৫২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

করোনা: কাল কর্মপরিকল্পনা জানাবেন প্রধানমন্ত্রী

করোনা: কাল কর্মপরিকল্পনা জানাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রোববার করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন।


০৪:১০ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

গণপরিবহন বন্ধের সময়সীমা বাড়লো

গণপরিবহন বন্ধের সময়সীমা বাড়লো

করোনাভাইরাসের মহামারির পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত বাড়িয়েছে সরকার।


০৩:৩৯ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

করোনায় দেশে আরো দুইজনের মৃত্যু; নতুন আক্রান্ত ৯

করোনায় দেশে আরো দুইজনের মৃত্যু; নতুন আক্রান্ত ৯

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে।


১২:৩৬ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

দেশে আরো ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১

দেশে আরো ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো পাঁচজনের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এছাড়া, নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় সংখ্যাটা আগের মতো ছয়জনই আছে।


০১:১৮ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

জুম্মার খুতবা সংক্ষিপ্ত করার অনুরোধ

জুম্মার খুতবা সংক্ষিপ্ত করার অনুরোধ

শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


১০:৫০ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।


১০:৪৭ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ নির্দেশনাগুলো পাঠানো হয়।


১০:৪৫ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনায় নতুন করে শনাক্ত দুইজন, আক্রান্ত বেড়ে ৫৬

করোনায় নতুন করে শনাক্ত দুইজন, আক্রান্ত বেড়ে ৫৬

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে নতুন করে দুইজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধদিপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্তদের দুইজনই পুরুষ। এই নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়ালো।


১২:৪০ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী

আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলমান সংকটের মধ্যে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজ বুধবার (০২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী।


১১:০৩ এএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

১১ তারিখ পর্যন্ত ছুটি : প্রজ্ঞাপন জারি

১১ তারিখ পর্যন্ত ছুটি : প্রজ্ঞাপন জারি

সরকার করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ঘোষিত চলমান ছুটি আরও ৫ দিন (৫ থেকে ৯ এপ্রিল) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বেড়েছে।


০৯:১৬ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাসের ঝুঁকির কারণে জনসমাগম এড়াতে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।


০৪:০৩ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (০১ এপ্রিল) দুপুরে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি।


১২:৪৫ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

নববর্ষের সব অনুষ্ঠান বাতিল : প্রধানমন্ত্রী

নববর্ষের সব অনুষ্ঠান বাতিল : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।


০২:২৫ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

সাধারণ ছুটি বাড়ছে: প্রধানমন্ত্রী

সাধারণ ছুটি বাড়ছে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।


০২:১৩ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাস: লকডাউনে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস

করোনাভাইরাস: লকডাউনে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস

রাজধানী ঢাকার যেসব রাস্তা সিএনজি, রিক্সার আনাগোনা লেগে থাকতো, অথবা যেসব গলিতে ফেরিওয়ালার ডাকে সরগরম থাকতো সকাল- দুপুর, সেখানে এখন নীরবতা। রাজধানীর বড় সড়ক বা অলিগলিতেও রিক্সা বা সিএনজির দেখা মেলে না। একই চিত্র জেলাশহর বা উপজেলা শহরগুলোতেও।


০৭:৩২ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

দেশে আরও একজন করোনায় আক্রান্ত, মোট সুস্থ ১৯

দেশে আরও একজন করোনায় আক্রান্ত, মোট সুস্থ ১৯

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত দুইদিনে দেশে কোনো রোগী শনাক্ত না হলে নতুন করে একজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়া এক চিকিৎসক ও নার্সসহ নতুন করে চারজন সুস্থ হয়েছেন।এই নিয়ে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন।


০১:৩৭ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

করোনাভাইরাস নিয়ে আইইডিসিআরের ব্রিফিং, দেখুন সরাসরি

করোনাভাইরাস নিয়ে আইইডিসিআরের ব্রিফিং, দেখুন সরাসরি

করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি জানাতে অনলাইনে লাইভ ব্রিফিং করছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।


১২:১২ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

দুস্থদের তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দুস্থদের তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাসের এই দুর্যোগকালে দিনমজুর এবং শ্রমজীবী মানুষের কাছে খাদ্য পৌঁছে দেয়া জরুরী উল্লেখ করে বলেছেন, ‘যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর শ্রেণী, তাদের কাছে আমাদের খাদ্য পৌঁছে দেয়া একান্ত জরুরী।


১১:২২ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরামর্শ

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরামর্শ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার করোনা ভাইরাস মোকাবেলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।


০৯:০১ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

উমাদিনী ত্রিপুরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উমাদিনী ত্রিপুরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র মাতা উমাদিনী ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


০১:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

দেশে করোনার নতুন রোগী নেই: আইইডিসিআর

দেশে করোনার নতুন রোগী নেই: আইইডিসিআর

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা আগের ৪৮ জনই রয়েছে।


১২:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার