ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২৩:৩৫:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
aaa
bbb
করোনায় দ্রুত পদক্ষেপ, নয়তো মহাবিপদ আসন্ন: জাতিসংঘ

করোনায় দ্রুত পদক্ষেপ, নয়তো মহাবিপদ আসন্ন: জাতিসংঘ

অতি দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে সর্তক করেছে জাতিসঙ্ঘ।আর এসব ব্যবস্থা সবাইকে মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।


১২:০৬ পিএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

চীন ছাড়া সব রুটে ৭ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ

চীন ছাড়া সব রুটে ৭ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের কারণে একমাত্র চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।


১১:২৫ এএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর খোঁজ নিলেন শেখ হাসিনা

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর খোঁজ নিলেন শেখ হাসিনা

করোনা আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১০:২৮ এএম, ২৯ মার্চ ২০২০ রবিবার

নতুন করোনারোগী শনাক্ত হয়নি; আক্রান্তদের মধ্যে সুস্থ চারজন

নতুন করোনারোগী শনাক্ত হয়নি; আক্রান্তদের মধ্যে সুস্থ চারজন

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। আক্রান্তদের মধ্য থেকে চারজন সুস্থ হয়েছেন। এই নিয়ে আক্রান্ত ৪৮ জনের ১৫ জন সুস্থ হলো।শনিবার বেলা ১২টার দিকে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


১২:৪৫ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

দুই চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত চারজন

দুই চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত চারজন

দেশে নতুন করে আরো চারজনের মধ্যে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে।আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক।এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই পাঁচজন রয়েছে।


১২:০৪ পিএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

করোনা সংকট: জুমার বাংলা বয়ান বাদ দেয়ার আহ্বান

করোনা সংকট: জুমার বাংলা বয়ান বাদ দেয়ার আহ্বান

করোনা ভাইরাসে নাজেহাল গোটা বিশ্ব, বিপর্যস্ত জনজীবন। প্রায় দুই শতাধিক দেশকে আক্রমণ করেছে ভাইরাসটি। প্রতিদিন মারা যাচ্ছেন হাজারো মানুষ। কারও যেন কিছুই করার নেই।


১০:৫২ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার

পোষাপ্রাণীর মাধ্যমে কি করোনাভাইরাস ছড়ায়?

পোষাপ্রাণীর মাধ্যমে কি করোনাভাইরাস ছড়ায়?

মহামারিতে রূপ নেওয়া নভেল করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের মানুষ আতঙ্কগ্রস্ত। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ইতিমধ্যে প্রাণ গেছে হাজারো মানুষের।


০৪:৫৮ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

নতুন আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত

নতুন আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


০৪:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

চীন-যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত

চীন-যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া বিশ্বের অন্যান্য সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ।


০৩:০১ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা নিয়ে আজ ব্রিফিং করবে না আইইডিসিআর

করোনা নিয়ে আজ ব্রিফিং করবে না আইইডিসিআর

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিং আজ হচ্ছে না। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।জানা যায়, আজ স্বাধীনতা দিবস হওয়ায় ব্রিফিং না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


০১:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা: কার্যত লকডাউনে বাংলাদেশ, দশদিনের অবরুদ্ধ পরিস্থিতি শুরু

করোনা: কার্যত লকডাউনে বাংলাদেশ, দশদিনের অবরুদ্ধ পরিস্থিতি শুরু

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে আজ বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি অফিসসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ও ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট ও গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।


০১:৪৫ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালির শৃৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ।


১২:৩১ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

আগামী ৯ এপ্রিল পবিত্র শবে বরাত

আগামী ৯ এপ্রিল পবিত্র শবে বরাত

আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র শবে বরাত। দেশের আকাশে কোথাও আজ বুধবার সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য আগামীকাল বৃহস্পতিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শুক্রবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৯ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।


০৯:৪০ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাসে আতঙ্কিত হবেন না, ঘরে থাকুন: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আতঙ্কিত হবেন না, ঘরে থাকুন: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি এ সংকটময় সময়ে মানুষজনকে তাদের দায়িত্ব হিসেবে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবিলা করে বিজয়ী হয়েছি। করোনাভাইরাস মোকাবিলাও একটা যুদ্ধ। এ যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। আমরা সকলের প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হব, ইনশাআল্লাহ।’


০৮:২৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

শর্ত ভঙ্গ করলেই খালেদার জামিন বাতিল: অ্যাটর্নি জেনারেল

শর্ত ভঙ্গ করলেই খালেদার জামিন বাতিল: অ্যাটর্নি জেনারেল

যে শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার সেই শর্ত ভঙ্গ করলে তা বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে সরকার চাইলে খালেদা জিয়ার সাজা স্থগিত করতে পারে বলেও মতামত দেন অ্যাটর্নি জেনারেল।


০২:২৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

আজ থেকে একসঙ্গে দুজনের চলাফেরা নিষিদ্ধ

আজ থেকে একসঙ্গে দুজনের চলাফেরা নিষিদ্ধ

সারা দেশে আজ বুধবার থেকে একসঙ্গে দুজনের চলাফেরা নিষিদ্ধ করেছে সরকার। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আজ থেকে সারা দেশে একসঙ্গে দুজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।


০২:১৫ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

করোনায় দেশে আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত নেই

করোনায় দেশে আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত নেই

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত হননি। দেশে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জনের ‍মৃত্যু হলো।আজ বুধবার দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।


১২:৫০ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


১১:৪৮ এএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

আজ ভয়াল ২৫ মার্চ: অপারেশন সার্চ লাইট নামে চলে গণহত্যা

আজ ভয়াল ২৫ মার্চ: অপারেশন সার্চ লাইট নামে চলে গণহত্যা

আজ ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।


১২:০২ এএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ

আজ মধ্যরাত থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের বিস্তাররোধে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


১০:৪৮ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৯

করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৯

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে আরো ছয়জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


০৩:৩৬ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ

সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


০২:০৯ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

সারাদেশে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ

সারাদেশে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ

গতকাল সোমবার রাত ১২টা থেকে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ছাড়া ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে।


০১:৩৫ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল গণপরিবহন লকডাউন

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল গণপরিবহন লকডাউন

করোনাভাইরাসের বিস্তাররোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ (লকডাউন) থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান।


০১:০৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার