করোনায় মৃত্যু হলে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে খিলগাঁও তালতলা কবরস্থানে তার লাশ দাফন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
১১:৪১ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি কোয়ারেন্টাইন সেন্টার
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন হাজী ক্যাম্প ও উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে এই দুটি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
১১:২২ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
আজ থেকে দেশের সব বার বন্ধ ঘোষণা
বিশ্বের ১৭৫টি দেশের ন্যায় করোনায় ভুগছে বাংলাদেশ। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটির দ্রুত বিস্তার রোধে ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
১১:১৭ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
করোনা চিকিৎসায় ইজতেমা মাঠ সেনাবাহিনীর কাছে হস্তান্তর
বিশ্ব ইজতেমার মাঠকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। সেনাবাহিনীর দায়িত্বে এ কাজ করা হবে বলেও জানান তিনি।
১১:১২ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
বাংলাদেশের যেসব এলাকা লকডাউন হতে পারে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা। সেখানকার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
১০:৩৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনা প্রতিরোধে দেশে সব ধরনের সমাবেশ নিষেধ
দেশে করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া রোধ করতে সরকার সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
১০:১৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
আতঙ্ক নয়, শক্ত থেকে সচেতন হোন: প্রধানমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে।
০৫:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে আবেদন
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।
০৪:০৪ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনার কিট তৈরির অনুমোদন পেলো গণস্বাস্থ্য কেন্দ্র
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট তৈরি করেছে, তা উৎপাদন করার অনুমতি দিয়েছে সরকার।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার আজ সকাল নয়টায় অনুমতি দেয়ার কথা ছিল। অনুমতি পেয়েছি। সরকারকে ধন্যবাদ।
০৩:২৮ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
রাস্তায় নেই ট্রাফিক জ্যাম, গাড়ির অনবরত হর্ন
ঢাকার চিরাচরিত চিত্র গ্রাস করেছে করোনা ভাইরাস। পাল্টে গেছে ঢাকাবাসীর নাগরিক জীবন। ট্রাফিক জ্যাম, গাড়ির অনবরত হর্ন, কিংবা প্রতিদিন সকালে স্কুলে যাওয়া এখন এসব চোখে পড়ে না। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ পথেঘাটে নামছেনা।
০১:৪৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাস প্রতিরোধে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। একারণে দর্শনার্থী প্রবেশে সকাল থেকে কোনো পাস ইস্যু করা হচ্ছে না।
০১:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনা ঝুঁকি এড়াতে সব পর্যটন কেন্দ্র বন্ধ
করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে বাংলাদেশের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দিনের বিভিন্ন সময়ে এসব জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসে।
০১:৪৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
১ নারীসহ করোনায় আক্রান্ত আরও ৩
দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক আবুল কালাম আজাদ। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
০১:১৯ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনায় দেশে প্রথম মৃত্যু, নতুন চারজন আক্রান্ত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে।এছাড়া নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
০৪:০৭ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
করোনায় প্রয়োজন হলে শাটডাউন করা হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশ শাটডাউনের চিন্তা সরকারের নেই। তবে প্রয়োজনে কিছু এলাকা শাটডাউন করা হবে।
১২:৩০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
মুজিববর্ষের বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু
স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান মালা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মক্ষণ আজ মঙ্গলবার ১৭ মার্চ রাত ৮ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘মুক্তির মহানায়ক’ শিরোনামে লেজার শো ও আতশবাজী প্রদর্শনী এবং শতশিশুর কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ‘মুজিব বর্ষ’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১১:৪২ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
দেশকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া অনুযায়ী নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘মুজিব বর্ষ’ উদ্বোধনকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বোই। আর সেদিন বেশি দূরে নয়।’
১০:৩২ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
বঙ্গবন্ধুর আদর্শ আমাদের প্রেরণার উৎস : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে জাতি গঠনমূলক কাজে অবদান রাখতে সহায়তা করবে। তাঁর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস।
০৯:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
শেখ হাসিনাকে মুজিববর্ষে ভুটানের শুভেচ্ছা
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
০৭:২৮ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
সৌদি থেকে বিশেষ ফ্লাইটে আনা হলো ৪০৯ জনকে
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকেপড়া ৪০৯ জন যাত্রী নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
০৭:০৬ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৭টা ৮ মিনিটে ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
১২:৪৯ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
দেশে নতুন ২ করোনা রোগী শনাক্ত
দেশে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
১২:২৮ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১:৩৯ এএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
আজ বঙ্গবন্ধুর শততম জন্মদিন: মুজিব বর্ষ শুরু
আজ ১৭ মার্চ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আজ থেকে শুরু মুজিববর্ষ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আজ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপন করা হবে।
১১:৩৩ এএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯



































