কাল বঙ্গবন্ধুর শততম জন্মদিন: মুজিব বর্ষ শুরু
আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকে শুরু মুজিববর্ষ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আগামীকাল ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপন করা হবে।
০৭:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাদের ছুটি দেয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
০৬:০৯ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
করোনা মুক্তির সনদ নিয়ে ঢাকায় এসেছেন ৩৪ চীনা নাগরিক
করোনাভাইরাসের মুক্তির সনদ নিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি। সোমবার (১৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে আসেন।
০৪:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
০৪:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
‘ক্রীড়ানুরাগী বঙ্গবন্ধু পরিবার’ গ্রন্থের মোড়ক উন্মোচন
দেশের ক্রীড়াঙ্গনের সাফল্যে বঙ্গবন্ধু পরিবারের অবদান নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রচিত মুজিববর্ষের স্মারক গ্রন্থ ‘ক্রীড়ানুরাগী বঙ্গবন্ধু পরিবার’-এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৩:৫৫ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মজনুর বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
০১:৩৭ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রীর ব্রিফিং, দেখুন সরাসরি
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা বিষয়ে ব্রিফিং করছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির ব্রিফিং। দেখুন সরাসরি…
০১:২৫ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
করোনাভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
০১:০১ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
করোনা: সার্কের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্কভুক্ত দেশগুলোকে এই অঞ্চলের মারাত্মক করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ‘শক্তিশালী কৌশল’ তৈরি এবং নিবিড়ভাবে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
১২:১৫ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার
কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থার সিদ্ধান্ত
সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও সাজা দেয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
০৪:০২ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রাখার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। তবে, আমাদের পরামর্শ যতটুকু যা দেয়ার সেটা আমরা দিয়েছি। এটুকু আপনারা আস্থায় রাখেন। সবচেয়ে বড় কথা হলো- আমরা দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। সেজন্য কাজ করছি।
০৩:২২ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ভোক্তা অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: প্রধানমন্ত্রী
নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোক্তা অধিকারকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
০২:০৬ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ভোক্তা অধিকার দিবস: আইন থাকলেও উপেক্ষিত ভোক্তা স্বার্থ
ভোক্তার স্বার্থ রক্ষায় আইন আছে, কিন্তু বাস্তবায়ন নেই। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে ঝিমিয়ে পড়ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম। এতে নিত্যপণ্য ও সেবায় বাড়ছে প্রতারণা, চলছে কারচুপি শুভঙ্করের ফাঁকি।
০১:২৪ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ইতালি থেকে ফিরলেন আরও ১৫২ বাংলাদেশি
ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে মারাত্মক আকার ধারণ করা ইতালি থেকে রবিবার সকালে দেশে ফিরেছেন আরও ১৫২ জন বাংলাদেশি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মেডিকেল টিমের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে ঢাকার বিমানবন্দরে পৌঁছার পর তাদের আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে।
১২:৫৪ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চান অভিভাবকরা
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা চান অভিভাবকরা। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯-এ আক্রান্ত তিনজনের দুজনই সুস্থ হয়ে উঠেছেন।
১২:২০ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
দেশে নতুন করে আরও দুজন করোনা রোগী শনাক্ত
দেশে নতুন করে আরও দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুজনের মধ্যে একজন ইতালি ও অন্যজন জার্মানি থেকে দেশে ফেরার পর পরীক্ষায় তাদের দেহে মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
১১:৫৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
এই মুহূর্তে বাংলাদেশ করোনামুক্ত : আইইডিসিআর
বাংলাদেশ এই মুহূর্তে করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
০১:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার
তিন করোনা রোগীর একজন বাড়ি ফিরে গেছেন: আইইডিসিআর
দেশে নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আক্রান্ত তিনজন রোগীর মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন।অন্যজন সুস্থ হলেও তার বাড়িতে কয়েকজন কোয়ারন্টাইনে থাকায় রোগীর অনুরোধে তাকে আপাতত হাসপাতালেই রাখা হচ্ছে।
১১:৪৯ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
গণহত্যা ও স্বাধীনতা দিবসের সংশোধিত কর্মসূচি অনুমোদন
২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান সীমিত করে সংশোধিত জাতীয় কর্মসূচির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৭:৫৮ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে আসার দরকার নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আসলে প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনের আগে তারা স্বজনদের সাথে মিশতে পারবেন না।
০৩:৪১ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
মাস্কের সর্বোচ্চ মূল্য ৩০ টাকা নির্ধারণ
সারা দেশে করোনা ভাইরাসের ভীতি বেড়েছে মাস্কের বিক্রি। কিছু অসাধু ব্যবসায়ী মাস্কের এই চাহিদাকে পুঁজি করে চালাচ্ছেন নোংরা বাণিজ্য। তবে ওষুধ প্রশাসন থেকে মাস্কের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
০২:১২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
পদ্মা সেতু আমাদের আত্মসম্মানের ব্যাপার : প্রধানমন্ত্রী
বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পদ্মা সেতু ছিল আমাদের আত্মসম্মানের ব্যাপার।’
০১:২২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশে প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন।
১২:০৩ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ
সরকার দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের এক শ’ কোটি টাকা বরাদ্দের দাবির জবাবে এ বরাদ্দ সম্পর্কে তাকে অবহিত করেছে।
১০:২০ পিএম, ১১ মার্চ ২০২০ বুধবার
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯



































