ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২২:১২:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
aaa
bbb
পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা নারী

পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা নারী

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। 


০৪:৪১ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার

শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে শারমিন আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।


০২:০৫ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

ফরিদপুরে কলেজ শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

ফরিদপুরে কলেজ শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষিকা সাজিয়া বেগম ও সোনালি ব্যাংক প্রিন্সিপাল শাখার অডিট কর্মকর্তা ফারুক হাসান মনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


০১:৪৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

দিনাজপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দিনাজপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দিনাজপুরে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর তেঁতুলিয়া শাহাপাড়া এলাকার ব্রিজ সংলগ্ন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।


১১:১৯ এএম, ৭ মে ২০১৮ সোমবার

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

ফেনীর পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় আজ শনিবার দুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।


০৬:৪৫ পিএম, ৫ মে ২০১৮ শনিবার

সাভারে গণধর্ষণের ঘটনায় আটক ৩, বাকীদের খুঁজছে পুলিশ

সাভারে গণধর্ষণের ঘটনায় আটক ৩, বাকীদের খুঁজছে পুলিশ

গত বৃহস্পতিবার সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে আজও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।


০৫:৩৬ পিএম, ৫ মে ২০১৮ শনিবার

চার বছর পর লাইজুর মরদেহ দাফন

চার বছর পর লাইজুর মরদেহ দাফন

চার বছর ধরে মর্গে থাকা নীলফামারীর ধর্মান্তরিত হোসনে আরা লাইজুর (নীপা রানী রায়) লাশ তার শ্বশুর জহুরুল ইসলামের কাছে হস্তান্তর করেছে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 


০৯:৪৮ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা খুন

কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা খুন

ঢাকার কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা হক (৫০) নামে এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে তাজুল ইসলাম শাওনকে (২৮) আটক করেছে।


০১:৩২ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

মাদারীপুরে ধর্ষিতার পরিবারকে জোর করে এলাকাছাড়া

মাদারীপুরে ধর্ষিতার পরিবারকে জোর করে এলাকাছাড়া

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী গ্রামে ধর্ষণের শিকার এক যুবতীকে সালিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ধর্ষিতার পরিবারকে জোর করে এলাকাছাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


০৯:২৩ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা থেকে বৃহস্পতিবার গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুুলিশ। এ ঘটনায় তার শাশুড়িকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর নাম সুমাইয়া খানম সুমি (২১)। তিনি ওই গ্রামের হদয় মিয়ার স্ত্রী।


০৭:৪০ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

বিদ্যুৎস্পর্শ হয়ে মা-ছেলে নিহত

বিদ্যুৎস্পর্শ হয়ে মা-ছেলে নিহত

পটুয়াখালীতে বিদ্যুৎস্পর্শ হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর সন্তান রাজু (১৪) গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার কুয়াকাটায় উপজেলার আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


০৭:০৪ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

তাসফিয়ার মতো মৃত্যু যেন কারো না হয়

তাসফিয়ার মতো মৃত্যু যেন কারো না হয়

‘তাসফিয়ার মতো করুণ মৃত্যু যেন আর কারও না হয়। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা চাই তাসফিয়ার ঘটনাই যেন বাংলাদেশের ইতিহাসে শেষ ঘটনা হয়।’


০৪:০৩ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রামে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, বন্ধু আটক

চট্টগ্রামে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, বন্ধু আটক

চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিনের (১৬) লাশ উদ্ধারের পর তার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় খুলশী থানার জালালবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে আটক করা হয়।


১২:৩৪ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

সন্তানের শিক্ষার ব্যাপারে মায়েদের খোঁজ নিতে হবে : গণশিক্ষামন্ত্রী

সন্তানের শিক্ষার ব্যাপারে মায়েদের খোঁজ নিতে হবে : গণশিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, স্কুলে আপনাদের সন্তানদের ঠিকমত শিক্ষা দেয়া হচ্ছে কিনা তা মায়েদেরই খোঁজ রাখতে হবে। আপনাদের দায়িত্ব শিক্ষকদের ওপর নজরদারি করা।


০৮:২১ পিএম, ২ মে ২০১৮ বুধবার

শ্রমিকদের জন্য কাজ করে গেছেন জাতির পিতা : চুমকি

শ্রমিকদের জন্য কাজ করে গেছেন জাতির পিতা : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের জন্য সব সময় কাজ করে গেছেন।


০৫:৫২ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলে নিহত

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলে নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


০৫:২২ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার

রাজশাহীতে তামিম হত্যা রহস্য উন্মোচন

রাজশাহীতে তামিম হত্যা রহস্য উন্মোচন

রাজশাহীর গোদাগাড়ীর শিশু তামিম হোসেন খুনের রহস্য উন্মোচন হয়েছে। নিজ ফুফুর হাতে তিন বছরের এ শিশু খুন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তবে ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত।


০৫:০১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

নবজাতকের দুইটি মরদেহ উদ্ধার

নবজাতকের দুইটি মরদেহ উদ্ধার

ময়মনসিংহ শহর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের বাঘমারা এলাকার ড্রেন ও ভাটিকাশর এলাকার ডাস্টিবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 


০৪:০৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

রোহিঙ্গাদের পরিদর্শন : কক্সবাজার পৌঁছেছে ইউএনএসসি প্রতিনিধিদল

রোহিঙ্গাদের পরিদর্শন : কক্সবাজার পৌঁছেছে ইউএনএসসি প্রতিনিধিদল

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের বাস্তুুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শনিবার কক্সবাজারে পৌঁছেছে।


০৯:০১ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

তরুণ প্রজন্ম গড়বে সম্ভাবনার বাংলাদেশ : স্পিকার

তরুণ প্রজন্ম গড়বে সম্ভাবনার বাংলাদেশ : স্পিকার

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মই গড়ে তুলবে সম্ভাবনার বাংলাদেশ। তারাই সম্ভাবনার নবদ্বার উন্মোচন করবে।


০৩:০৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

গভীর রাতে মিললো শিশু তামিমের লাশ

গভীর রাতে মিললো শিশু তামিমের লাশ

গভীর রাতে বাড়ির সামনে মিললো সাড়ে তিন বছরের শিশু তামিমের লাশ। রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের বাইপাস গ্রামে এ ঘটনা ঘটেছে।


০২:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ ছেঁচরাখালী সড়কের মাইলোড়া নামক স্থানে অটোরিকশার নিচে চাপা পড়ে নাহিদ আহম্মেদ নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু নাহিদ পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা নূরুজ্জামানের ছেলে।


০৪:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

শর্টসার্কিটের আগুনে মা-মেয়ের মৃত্যু

শর্টসার্কিটের আগুনে মা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজারের আগুনে পুড়ে মা রোকেয়া বেগম (৫০) ও মেয়ে কলেজছাত্রী শাহিনা বেগম (২৪) মারা গেছেন। বুধবার দিবাগত রাতে রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের ভুজবল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


১২:৩৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ট্রেনের ছাদে দুই ছিন্নমূল শিশুর লাশ

ট্রেনের ছাদে দুই ছিন্নমূল শিশুর লাশ

চট্টগ্রাম আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদে অজ্ঞাত পরিচয় দুই শিশুর লাশ পাওয়া গেছে। মৃত শিশুদের পাশে আহত এক শিশুকেও উদ্ধার করা হয়েছে। এরা সবাই ছিন্নমূল শিশু।


০১:৫০ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার