ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৫:১৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি
aaa
bbb
নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন হলিউড অভিনেত্রী হান্না আইনবেন্ডার। বেনিয়ামিন নেতানিয়াহুর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এক বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হন আইনবেন্ডার।


১২:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

৪৬-এও বিয়ের তাড়া নেই রাইমা সেনের

৪৬-এও বিয়ের তাড়া নেই রাইমা সেনের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ রাইমা সেন। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে—পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজের অভিনয়গুণেও দীর্ঘদিন ধরে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। ৪৬ বছর বয়সে এসেও বিয়ে করেননি রাইমা।


১২:৪৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা

চার দিন ঘরবন্দি থাকার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন রাধিকা

ক্যামেরার সামনে অন্তরঙ্গ দৃশ্য শুটিং করা আর নিজের অনুমতি ছাড়া সেই দৃশ্যের ভিডিও ক্লিপ বাইরে ছড়িয়ে পড়া সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। একটি সিনেমার দৃশ্য ফাঁস হওয়ার পর এমনই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তেকে। ঘটনার পর টানা চার দিন ঘর থেকে বের হতে পারেননি তিনি। কেবল অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও চরম আতঙ্কে দিন কেটেছে এই অভিনেত্রীর।


১২:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ফাহমিদা নবীর একক গান নিয়ে লন্ডনে বসছে গানের আসর

ফাহমিদা নবীর একক গান নিয়ে লন্ডনে বসছে গানের আসর

লন্ডনে বসতে যাচ্ছে ঘরোয়া আবহের গানের আসর ‘এক কাপ চায়ে গানের সুর’। এতে এককভাবে গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। আগামী ২৭ সেপ্টেম্বর লন্ডনের বেকটনে বসবে এই আয়োজনের তৃতীয় আসর। অনুষ্ঠানটির আয়োজক কিশোয়ার মুনিয়া।আসরটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এই গানের আয়োজনটা একদমই ভিন্ন রকমের হতে চলেছে।’ আয়োজনের বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গল্প ও আড্ডার মতো করে গান করা হবে। লন্ডনের সব বাংলাভাষী দর্শকদের এই গানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি।


১০:৪০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই, ‘দ্য মাদারস মনস্টার’-এর বাজিমাত

সন্তানকে বাঁচাতে মায়ের লড়াই, ‘দ্য মাদারস মনস্টার’-এর বাজিমাত

মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ‘দ্য মাদারস মনস্টার’ সিনেমা। গল্প, অভিনয় ও নির্মাণশৈলী নিয়ে আলোচনা তৈরি হওয়ার পাশাপাশি সিনেমাটির আয় নিয়েও এসেছে চমকপ্রদ খবর। মুক্তির একদিনেই সিনেমাটি ২ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে।


০৭:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

দুর্গাপূজা আগে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

ঢালিউডে মুক্তির আগেই আলোচনায় থাকা সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। পোস্টার ও টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। নির্মাতারা জানিয়েছিলেন, অক্টোবরে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।


০৬:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

শরৎচন্দ্রের নায়িকা কৌশানি, পার্বতী নাকি চন্দ্রমুখী? 

শরৎচন্দ্রের নায়িকা কৌশানি, পার্বতী নাকি চন্দ্রমুখী? 

কখনও পাশের বাড়ির মেয়ে কখনও ব্যাংক ডাকাতের সহযোগী বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। এবার তাকে দেখা যাবে শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস গুরুত্বপূর্ণ চরিত্রে। নিশ্চয় প্রশ্ন জাগছে, পার্বতী চন্দ্রমুখী হচ্ছেন অভিনেত্রী?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শরৎচন্দ্রের সাহিত্য, তাঁর সময়কাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি।


১০:৫৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ওজন বাড়ায় কটাক্ষের শিকার ক্যাটরিনা, সালমানের প্রতিবাদ 

ওজন বাড়ায় কটাক্ষের শিকার ক্যাটরিনা, সালমানের প্রতিবাদ 

সন্তান জন্মের কয়েক মাস পর সম্প্রতি প্রকাশ্যে আসেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। ক্যাটরিনা ও বয়স্ক তারকাদের নিয়ে কটূক্তি করায় রিয়েলিটি শো বিগ বস ২০-এর ‘উইকেন্ড কা ভ্যার’ পর্বে মেজাজ হারালেন সালমান খান। সামাজিক মাধ্যমে তারকাদের আক্রমণ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা।


১০:৫২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি

দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা। পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।সুখবর ছড়িয়ে পড়ার পর দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা।


০১:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা

মোদি ও তার শাসকদল ‘স্বৈরাচারী’: শ্রীলেখা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। তবে বন্যা ও মূল্যবৃদ্ধির মতো নানা সংকটের মধ্যে এমন আয়োজনের আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।


০২:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

শিল্পকলা একাডেমিতে অরণি বিদ্যালয়ের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমিতে অরণি বিদ্যালয়ের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

অরণি বিদ্যালয়ের (ধানমন্ডি) বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।


১২:৩৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। দেশীয় সিনেমার পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে গায়িকা হিসেবেও রয়েছে তার পরিচিতি। তবে এবার তার অভিনীতব্য একটি সিনেমা থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছে। নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’-এ আর দেখা যাবে না নুসরাত ফারিয়াকে। গত বছর সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন তিনি। গল্পে একজন তরুণ ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার।


১১:৩৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম

কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম

একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শান্তা ইসলাম এবার দেশের বাইরে পেলেন আজীবন সম্মাননা। কানাডার টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসে আয়োজিত এক অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) তাকে এ সম্মাননা দেয়।


০৯:০৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খবর ঘুরপাক খাচ্ছিল টালিউডপাড়ায়। তবে সেই গুঞ্জন উড়িয়ে ছেলে ইউভানের জন্মদিনে মেতে উঠেছেন তারা। সামাজিক মাধ্যমে ছেলের ৬ষ্ঠ জন্মদিনের বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারা; সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এই দম্পতি। 

 


০১:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের বাইরে নতুনভাবে জীবন শুরু করার ইচ্ছার কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি সন্তানদের নিয়ে ব্যস্ত থাকা এই তারকা এবার জীবনের পরবর্তী অধ্যায়টি একটু ভিন্নভাবে কাটাতে চান।


০৪:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে

অবশেষে বিয়ের পিঁড়িতে মিমি, পাত্র কে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে উত্তাল পুরো টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’, দুই বাংলার দর্শকের মন জয় করা এই অভিনেত্রী এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, চলতি বছরের শেষেই জীবনের নতুন এই ইনিংস শুরু করতে পারেন অভিনেত্রী।টলিপাড়ার এক সূত্র বলছে, আগামী ডিসেম্বর মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী। চোখজুড়ানো পাহাড়ের কোলে কালিম্পংয়েই বসতে পারে তার বিয়ের জমকালো আসর।


১১:১৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন

মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন

অস্ট্রিয়ার সৌন্দর্য প্রতিযোগিতার সাবেক বিজয়ী লুসিয়া সিসিক মারা গেছেন। হৃদরোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর মাত্র ২২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অল্প বয়সেই সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান লুসিয়া। ‘মিস অস্ট্রিয়া’ খেতাব অর্জনের মধ্য দিয়ে দেশের সৌন্দর্যজগতে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি।


১১:২১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

যে কারণে সুস্মিতার কাছে ‘মিস ইন্ডিয়া’র মুকুট হারিয়েছিলেন ঐশ্বরিয়া

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের হার! শুনতে অবাক লাগলেও ১৯৯৪ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় এমনটাই ঘটেছিল। ভারতের অন্যতম শীর্ষ সুপারমডেল হিসেবে তখন ঐশ্বরিয়ার জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুকুট ওঠে সুস্মিতা সেনের মাথায়। ৩২ বছর পর সেই প্রতিযোগিতার নেপথ্যের গুরুত্বপূর্ণ একটি ঘটনা সামনে এনেছেন বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্কর। তার দাবি, প্রতিযোগিতার মঞ্চে একটি দুর্ঘটনাই অনেকটা বদলে দিয়েছিল পরিস্থিতি।


১০:২২ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আজমেরী হক বাঁধন আওয়ামী জঙ্গিদের নামে মামলা করেছেন। এইমাত্র ফোনে বিস্তারিত কথা হলো বাঁধনের সঙ্গে। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুজন অফিসার আজ ভেনিসে এসেছিলেন। এই দুই অফিসার এবং ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে বাঁধন মামলা সম্পন্ন করেছেন।’


১১:২৩ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

ইতালির মেস্ত্রে শহরে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া লাইভে তিনি এ অভিযোগ করেন।বাঁধন অভিযোগ করেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের সঙ্গে জড়িত কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হয়রানি করেছেন। তার দাবি, তারা তার শরীরে পানি ও কোক ছুড়ে মারে, ফোন ফেলে দেয় এবং কানের পাশে আঘাত করে।


১০:২৯ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

হতে পারে এটি চিত্রনায়িকা পরীমণির আরও একটি ‘মহৎ কাজ’। যদিও এ প্রসঙ্গে কথা বলতে নারাজ। খোলাসা করলে কৌতূহল কাটতো বটে, তবে তার নীরবতা যে জল্পনা আরও বাড়িয়ে দিল! সোমবার সকালে, সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পরীমণির। তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কারণ, নায়িকার কোলে দেখা গেছে এক ফুটফুটে সদ্যোজাতকে।সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” ব্যস! এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী?


১২:১৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

মিস ওয়ার্ল্ড-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের মোলা

মিস ওয়ার্ল্ড-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের মোলা

ভিয়েতনামের নান্দনিক নগরীতে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের শতাধিক সুন্দরীকে পেছনে ফেলে ‌‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর কাঙ্ক্ষিত মুকুট নিজের মাথায় তুলে নিয়েছেন ডমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহেইরি মোলা।জমকালো এই আয়োজনে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিশ্বসুন্দরীর মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন।প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সেরাদের হারিয়ে প্রথম রানার-আপ হয়েছেন মিস ওয়ার্ল্ড স্পেনের এলিসাবেথ রেনেস এবং দ্বিতীয় রানার-আপ খেতাব অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।


১২:২০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা

ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা

অভিনয় থেকে আপাতত দূরে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জীবনের কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে জানালেন নিজের বিশ্বাস ও ধৈর্যের কথা।


০৫:০৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ

বাংলা সংগীতের জগতে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে নিজের কণ্ঠের মাধুর্যে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আজ ৪ সেপ্টেম্বর তার ৭৩তম জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই শিল্পী ৭২ বছর পেরিয়ে ৭৩ বছরে পা দিয়েছেন।


০৪:৪৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার