ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৩৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অনন্যা শীর্ষদশ পুরস্কার পেলেন শীর্ষ ১০ নারী

আপডেট: ০৫:১৬ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ২০১৩ সালে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্যে ১০ জন নারীকে অনন্যা শীর্ষদশ সম্মানে ভূষিত করা হয়। ২৭ আগস্ট, বুধবার, হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে এক অনুষ্ঠানে অনন্যা শীর্ষদশ পুরস্ককারপ্রাপ্ত নারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে পুরস্কার পেলেন  বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন লায়লা কবির। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক লেখক রমা চৌধুরী; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নৃত্যশিল্পী ও নৃত্যগবেষক লুবনা মরিয়ম। উদ্যোক্তা, ই কমার্স, সাদেকা হাসান সেঁজুতি; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নারী উদ্যোক্তা লুনা দোহা। কৃষিজীবী ও কৃষি-উদ্যোক্তা মাচিং নু মারমা; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। আলোকচিত্রী তসলিমা আখতার; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন প্রবীণ আলোকচিত্রী সাঈদা খানম। সাংবাদিক রোজিনা ইসলাম; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ডা. দীপু মনি। শিক্ষায় মেয়মুনা আহমেদ; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সেলিনা হোসেন। শিল্পকলায় শিল্পী তৈয়বা বেগম লিপি; তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন নাদিয়া সামদানি। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা উত্তরীয় ও  ক্রেস্ট পান  । অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে আমন্ত্রিত অথিতিদের বরণ করে নেওয়া হয়। এরপর আবৃতি করেন ও ঘোষকের দায়িত্ব পালন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। মূলপর্বের সঞ্চালকের দায়িত্বে ছিলেন পাক্ষিক অনন্যার সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। পুরস্কার গ্রহণকালে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অনন্যা নারীদের প্লাটফর্ম হিসেবে কাজ করছে। আমি নিজেকে একজন সাধারণ নারী বলে মনে করি। আমি যখন সংসদে স্পিকারের আসনে বসি তখন আমি মনে করি আমি সকল নারীী প্রতিনিধিত্ব করি। বাংলাদেশের প্রতিটা নারী নিজ নিজ ক্ষেত্র থেকে অনন্যা। তারা তাদের মেধা দিয়ে সংসার থেকে শুরু করে দেশটাকে নানা ভাবে পরিচালনা করছে। এই পুরস্কার তাই সকলের। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক লেখক রমা চৌধুরী , তিনি আজীবন নারীদের জন্যে বিশেষ করে মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের জন্য কাজ করে যাবেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেন পুরস্কা তুলে দিতে এসে বলেন, এবারে অনন্যা পুরস্কার যারা পেলেন তারা তারুণ্যের শক্তিতে ভরপুর। বয়সে কম হলেও অভিজ্ঞতায় তারা পক্ত। আমি সকলের মঙ্গল কামনা করি। ২৭.০৮.২০১৪