আস্থা ডটকম-এ মিলছে কসাই
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
আজ মঙ্গলবার থেকে আগামীকাল কোরবানির দিন পর্যন্ত সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হল কসাই। এবারের ঈদে কসাই খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরতে হবেনা। কারণ কোরবানির পশু কাটা সহজ করতে কসাই সেবা দিচ্ছে অনলাইন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান আস্থা।
সিটি কর্পোরেশেনের হিসাব অনুযায়ী রাজধানীতে এবার ঈদে পশু জবাই হবে ৫ লাখেরও বেশী। একজন ৮ থেকে ১০টি টি করে কোরবানীর পশু কাটার কাজ করলে ঢাকায় প্রয়োজন ৫০ হাজার কসাইয়ের। এত কসাই রাজধানীতে নেই। তাই রাজধানীবাসী এখন অনলাইনেই কসাই খুঁজে নিচ্ছেন।
অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আস্থা রাজধানী ও চট্টগ্রামে প্রশিক্ষিত ও দক্ষ কসাই সরবরাহ করবেন । আস্থার প্রধান নির্বাহী জাহেদুল করিম সুমন বলেন, গত বছর থেকে আমরা অনলাইনে অন্যান্য সেবা দেওয়ার পাশাপাশি কসাই সেবা দেওয়া শুরু করেছি। সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে এক হাজারেরও বেশি দক্ষ ও পরীক্ষিত কসাই রয়েছেন। যাদের মাধ্যমে আমরা এবারও কসাই সেবা দিয়ে কোরবানির কাজ সহজ করতে চাই।
রাজধানীর কাকরাইল থেকে উত্তরা পর্যন্ত যারা কসাই খুঁজছেন তাদের জন্য আস্থা কসাই সেবা দিচ্ছে। সুমন বলেন, এ পর্যন্ত ৬০০ রও বেশি কসাই বুক হয়ে গেছে। আজকে আরও বুক হচ্ছে। অনেক সাড়া পাচ্ছি। এত সাড়া পাব ভাবিনি কখনও। এবার আরও বেশি সক্ষমতা নিয়ে মানুষের কোরবানিকে সহজ করতে আমরা বদ্ধ পরিকর।
আস্থায় অনলাইনে অথবা মোবাইলে অর্ডারের মাধ্যমে কোরবানির কসাই বুকিং দেয়া যাবে। এক্ষেত্রে নির্দিষ্ট বুকিং মানি ১০০০ টাকা দিতে হবে। সে অনুযায়ী কসাইকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিবে তারা। আর সামগ্রিক কাজ দেখার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতি এলাকায় একজন করে সুপারভাইজারও থাকবে।
এখানে কয়েকটি প্যাকেজ নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে স্ট্যান্ডার্ড প্যাকেজে ঢাকার জন্য ৯০ হাজার টাকার মধ্যে পশুর দাম হলে কসাই পাওয়া যাবে ৭ হাজার টাকায়, ৯০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে পশুর দাম হলে কসাই পাওয়া যাবে ১০ হাজার টাকায়। স্পেশাল প্যাকেজে যেকোনো দামের পশুর জন্য কসাই খরচ নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।
চট্টগ্রামের জন্য স্পেশাল প্যকেজে যেকোনো দামের পশুর জন্য আস্থা কসাই দিচ্ছে ১২ হাজার টাকায়। তবে খাসীর ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের জন্য কসাই পাওয়া যাবে ২৫শ টাকায়।
রামপুরার নাসরিন বেগম বলেন, কোরবানির সময়ে কসাই পাওয়া একটা বড়ই ঝামেলা। সব কসাই গরুর মাংস ঠিকমতো কাটতে পারে না, আবার চামড়াও নষ্ট করে ফেলে। গত বছর আস্থা থেকে এ সেবা নিয়ে আমি সন্তুষ্ট। তাই এবারো ভরসা আস্থায়।
আস্থার হটলাইন- ৮৮০১৭৫১৭৯৯৮০০, ০১৭৮৫৯৮৯০১৫ নাম্বারে যোগাযোগ করে কসাই সেবা পাওয়া যাবে। তাছাড়া কেউ যদি ফেসবুক পেইজেও কসাই অর্ডার করে বুকিং দেয়া যাবে। আস্থার ওয়েব সাইট: www.aastha.com.bd
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






