ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:১০:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অবকাশ শেষে গানে ন্যান্সি

আপডেট: ১০:১৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: দিনাজপুরে তিন দিনের অবকাশযাপন শেষে সোমবার ঢাকায় ফেরেন সংগীতশিল্পী ন্যান্সি। ঢাকায় ফেরার পরদিনই গানের রেকর্ডিং শুরু করেছেন তিনি। কণ্ঠশিল্পী শফিকের নতুন অ্যালবামের জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ন্যান্সি। গুলশানে শফিকের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ‘কত ভালোবাসলে তোমায় ভরবে এ হূদয়’ এমন কথার গানটির গীতিকার মেহেদী হাসান। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। ন্যান্সির গাওয়া এই গানটি শফিকের তৃতীয় অ্যালবামে থাকবে। গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শফিকের সঙ্গে এর আগেও গান করেছি। আর এবারের অ্যালবামে গাইলাম প্রীতমের সুর সংগীতে। প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রীতম। খুবই ভালো লাগল তার সঙ্গে কাজ করে।’ তিন দিনের অবকাশযাপনে গত বৃহস্পতিবার রাতেই দিনাজপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন ন্যান্সি। তাঁর সঙ্গী ছিলেন স্বামী, সন্তান আর ছোট ভাই। নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন। তিন বছর পর থেকে মঞ্চে নিয়মিত গাওয়া শুরু করেন তিনি। সিনেমায় গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপেও পাঁচবার সেরা সংগীতশিল্পী হয়েছেন। এখন পর্যন্ত ন্যান্সির তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে ‘ভালোবাসা অধরা’, ‘রং’ ও ‘দুষ্ট ছেলে’। এর মধ্যে ‘দুষ্ট ছেলে’ অ্যালবামটি ডিজিটাল ফর্মে প্রকাশ পেয়েছে। কোরবানির ঈদের পর এটি সিডি আকারে প্রকাশিত হবে বলে জানা গেছে। ০৩.০৯.২০১৪