ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:০৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অবশেষে শেষ আটে সেরেনা

আপডেট: ০১:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার

serena.jpg_11933_0.serenaডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: অবশেষে হতাশা কাটিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালেন সেরেনা উইলিয়ামস।  ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলীয় ওপেনের টানা ব্যর্থতার পর এবার শেষ আটের লড়াইয়ে আসতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এই মার্কিন টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে উঠে আসার পথে তিনি সহজেই সরাসরি সেটে হারিয়েছেন এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। ৬৫ মিনিটে কানেপিকে হারিয়েই মুখে একরাশ হাসি নিয়ে সংবাদ-মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তিনি জানতেন সংবাদ-সম্মেলনে তাঁর জন্য কী প্রশ্ন অপেক্ষা করছে। কোনো রাখঢাকা না রেখেই বললেন, ‘এটা তো ভালো লাগার মতোই। বুক থেকে পাষাণভার নেমে যাওয়ার মতোই। অবশ্যই ভালো লাগছে। অবশেষে এ বছর একটা কোয়ার্টার ফাইনালে খেলছি।’ এ বছরের অস্ট্রেলীয় ওপেনে চতুর্থ রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন সেরেনা। উইম্বলডনে অবশ্য বিদায় হয়েছিল এক রাউন্ড আগেই। ফ্রেঞ্চ ওপেনে তিনি উঠতে পারেননি তৃতীয় রাউন্ডেও। তাঁর মতো একজন তারকার জন্য এইসব হতাশা কতটা গুরুতর ছিল সেটা কোনো ভণিতার আশ্রয় না নিয়েই জানিয়েছেন তিনি, ‘আমি সবসময়ই উত্কর্ষের পূজারি। পুরোপুরি পেশাদার। নিজের কোনো কিছুতেই কোনো খুঁত রাখতে চাইনা। পরপর তিনটি গ্র্যান্ডস্লাম আমার ক্যারিয়ারে ক্ষতই তৈরি করেছে। তবে ব্যাপারটা নিয়ে যে নিজের ওপর চাপ তৈরি করছিলেন, স্বীকার করলেন সেটাও, ‘আমি অযথাই চাপ নিয়ে নিচ্ছিলাম। ওই চাপ আমার কোনো উপকারে আসেনি।’ কোয়ার্টার ফাইনালে ওঠার মাহাত্ম্য তাঁর কাছে এবার একটু অন্যরকমই, ‘আমি আমার ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছি। এবার কোয়ার্টার ফাইনালে উঠে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। টেনিস আমাকে অনেক কিছু দিয়েছে। যা দিয়েছে, যেগুলো আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি। রয়টার্স। ০২.০৯.২০১৪