অভিষেককে জব্দ করতে ভয়ঙ্কর চক্রান্ত করেন ঐশ্বর্য ও জয়া!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
যৌথ পরিবারের আদর্শ অক্ষরে অক্ষরে মেনে চলে বলিউডের বচ্চন পরিবার। বিয়ের প্রায় ১৪ বছর কেটে গেছে, আজও বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকেন অভিনেতা অভিষেক বচ্চন ও তার স্ত্রী ঐশ্বরিয়া রাই। বিয়ের আগে অনেকে বলেছিলেন, বিশ্ব সুন্দরী নাকি আদর্শ বউমা হতে পারবেন না। সেই সমালোচনা পায়ে মাড়িয়ে শ্বশুর-শাশুড়ির নয়নের মণি অ্যাশ সুন্দরী।
নিজেদের পরিবারের এই অটুট বন্ধনের গল্প বিভিন্ন সাক্ষাৎকারে প্রায়ই শোনান অভিষেক বচ্চন। তবে বছর ছয় আগে দেয়া একটি সাক্ষাৎকারে মা জয়া বচ্চন এবং স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন জুনিয়র বচ্চন। যেটি নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে অভিনেতা বলেছিলেন, পরিবারের প্রমিলা ব্রিগেড মাঝেমধ্যেই তার বিরুদ্ধে চক্রান্ত করে। সেই চক্রান্তে তাদের হাতিয়ার বাংলা ভাষা।
অভিষেকের কথায়, ‘মা আর ঐশ্বরিয়া আমার বিরুদ্ধে চক্রান্ত করে এবং দুজনে অনর্গল বাংলায় কথা বলতে থাকে। মা তো নিজেই বাঙালি, তাই বাংলা ভাষা ওঁনার জানা। ঐশ্বরিয়াও পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ‘চোখের বালি’তে কাজের সুবাদে বাংলা শিখেছে। সেও খুব ভালো বাংলা বলতে পারে। তাই বাড়িতে যখন আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়, ওরা সে সময় বাংলায় কথা বলতে থাকে।
অভিষেক অল্প-বিস্তর বাংলা বোঝেন ঠিকই, তবে বলতে পারেন না। তিনিই বচ্চন পরিবারের একমাত্র সদস্য, যে বাংলা বলতে পারেন না। এ নিয়ে তার দিদিমা বহুবার অভিযোগ করেছে বলেও জানান অভিনেতা। জয়া এবং ঐশ্বরিয়ার পাশাপাশি গড়গড়িয়ে বাংলা বলেন অমিতাভ বচ্চনও। সে কথা অজানা নয় বাঙালিদের। অভিনয় দুনিয়ায় পা রাখার আগে দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছেন তিনি।
তবে বাংলা ভাষা বলতে না পারলেও বাংলা ছবিতে কিন্তু ঠিকই কাজ করেছেন অভিষেক বচ্চন। পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘অন্তরমহল’ ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ-পুত্রকে। ছবিটি ২০০৫ সালে মুক্তি পায়। সেখানে অভিষেকের বিপরীতে ছিলেন সাইফ আলি খানের বোন সোহা আলি খান। বলিউড থেকে আরও ছিলেন জ্যাকি শ্রফ। তার বিপরীতে অভিনয় করেন কলকাতার রূপা গাঙ্গুলী।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









