অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি চলছে
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি পুরোদমে চলছে। প্রত্যাশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ে বইমেলা হবে। বাংলা একাডেমির গ্রন্থমেলার সদস্য সচিব জালাল আহমেদ আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘একাডেমির কার্যক্রম অনুযায়ী পহেলা ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করা যাবে, সেই লক্ষ্যেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত গ্রন্থমেলা সঠিক সময়ে শুরু হবে বলেই আশা করছি। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই নির্দেশনা মোতাবেক কার্যক্রম চলবে। পাশাপাশি সরকারের নির্দেশনায় যে স্বাস্থ্যবিধি দেয়া হবে, সেসব নির্দেশনা মেনেই এবারের গ্রন্থমেলা হবে।
গ্রন্থমেলা প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যোনে প্রায় সাড়ে ছয়’শ স্টলের অবকাঠামো তৈরির কাজ চলছে বলে তিনি জানান।
এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এক চিঠিতে অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি বিষয়ে জানতে চাওয়া হয়েছে উল্লেখ করে জালাল উদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি তাতে ধারণা করা হচ্ছে, আগামী পহেলা ফেব্রুয়ারিতে গ্রন্থমেলা শুরু করা সম্ভব হবে।
গ্রন্থমেলা সম্পর্কে রিদম প্রকাশনীর প্রকাশক মো. গফুর হোসেন বলেন, গ্রন্থমেলার প্রস্তুতি দেখে এখন পর্যন্ত এই মেলা হবে বলেই ধারণা করা হচ্ছে। তবে যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে সামনের দিনগুলোতে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি এই অমর একুশে গ্রন্থমেলা হোক তা চাইছে।
তিনি বলেন, গতবছর নানা সংকটের মধ্য দিয়ে গ্রন্থমেলা শুরু হয়েছিল। স্টল ভাড়া বাবদ সরকারের কাছ থেকে যে প্রণোদনা পেয়েছিলাম, তাতে প্রকাশকরা লাভবান হয়নি। এছাড়া ফেব্রুয়ারির বইমেলা শুরু হয়েছিল মার্চ মাসে। পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ছিল করোনা ভাইরাস আতঙ্ক।
তিনি আরও বলেন, লকডাউন শুরু হওয়াসহ সীমিত সময়ের বইমেলা দর্শকশূন্য হয়ে পড়েছিল। গত বছরের মতো প্রকাশকদের প্রণোদনা দেয়া হোক, আমরা এ দাবি জানাচ্ছি। আজ ১৩ জানুয়ারি পর্যন্ত স্টল বরাদ্দের জন্য আবেদন জমা দেয়া যাবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




