ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অসুস্থতার কারণে সোহরাওয়ার্দীতে আসতে পারলেন না খালেদা

আপডেট: ০২:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার

cadbbc4203acde538cb4ede1b433a70f-25স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:অসুস্থতার কারণে শেষ পর্যন্ত সমাবেশে উপস্থিত হতে পারলেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সমাবেশে জানান, দলের চেয়ারপারসন অসুস্থ। তিনি সমাবেশে উপস্থিত হতে পারছেন না। এর আগে মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশ চলে। এক পর্যায়ে মির্জা আব্বাস ব্ক্তব্য দিতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের জানান, বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ তাই তিনি আজকের সমাবেশে যোগ দিতে পারছেন না। উল্লেখ্য, এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল। ১৯.০৮.২০১৪