অ্যাপল-অ্যামাজনের পর ট্রিলিয়ন ডলার ক্লাবে মাইক্রোসফট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রথমবারের মতো মাইক্রোসফটের বাজারমূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার স্পর্শ করেছে। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি ও লাভ হওয়ার পর বৃহস্পতিবার অল্প সময়ের জন্য মার্কিন সফটওয়্যার জায়ান্ট এই মাইলফলক স্পর্শ করে। তবে এর কিছুক্ষণ পরই অবশ্য প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে যায়। খবর বিবিসির।
এর আগে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ওই মাইলফলক স্পর্শ করে। ফলে বৃহস্পতিবার মাইক্রোসফটের বাজারমূল্য যখন এক ট্রিলিয়ন ডলার স্পর্শ করে, তখন তারা তৃতীয় কোনও মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করে।
ক্লাউড ব্যবসায় প্রবৃদ্ধির কারণে গত বছর মাইক্রোসফটের স্টকের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে তাদের আয় হয়েছে তিন হাজার ৬০ কোটি মার্কিন ডলার এবং মোট লাভ হয়েছে ৮৮০ কোটি ডলার। যা তাদের নির্ধারিত হিসাবের চেয়ে যথাক্রমে ১৪ শতাংশ ও ১৯ শতাংশ বৃদ্ধি।
প্রথম প্রতিষ্ঠান হিসেবে গত বছরের আগস্ট মাসে ট্রিলিয়ন ডলার ক্লাবে ঢুকে অ্যাপল। ওই বছরই সেপ্টেম্বর মাসে এই ক্লাবে নাম ওঠে অ্যামাজনের। কিন্তু বৈশ্বিক বাজারে মন্দার কারণে বছরের শেষদিকে দুটি প্রতিষ্ঠানেরই বাজারমূল্য কমে যায়।
উল্লেখ্য, চীনা প্রতিষ্ঠান পেট্রোচায়নাও ২০০৭ সালে অল্প সময়ের জন্য ট্রিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেছিল। ওই সময় প্রতিষ্ঠানটি বেশির ভাগ শেয়ারের মালিকই ছিল চীন সরকার। তবে বর্তমানে এই প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২০০ বিলিয়ন ডলার।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






