ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৩৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আইএমএফ প্রধান তদন্তের মুখে

আপডেট: ১২:৫১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার

0c3709b4673dc2689a88fe39af46f0c5-LAGERDEডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দ তাঁর দেশ ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের মুখে পড়েছেন। তবে ম্যাজিস্ট্রেটের সামনে চতুর্থবারের মতো প্রশ্নের মুখোমুখি হওয়ার পরে ক্রিস্টিন এক বিবৃতিতে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেন। খবর এপির। লাগার্দের বিরুদ্ধে অভিযোগ হলো, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সরকারের সময়ে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বার্নার্দ তাপেই নামে এক ব্যবসায়ীকে প্রতারণার মাধ্যমে ৪০ কোটি ইউরো (বাংলাদেশের চার হাজার ২৪০ কোটি টাকার সমান) দেওয়ার ঘটনায় যথাযথ নজর দেননি। এ জন্য তাঁর দপ্তরের সাবেক প্রধান কর্মকর্তাকেও জেরা করা হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন ক্রেডিট লিওনেইজের সঙ্গে ক্রীড়া সামগ্রীর বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের অনেকটা তালগোল পাকানো উপায়ে খেলার পোশাক বিক্রির ঘটনা নিষ্পত্তিতে মধ্যস্থতা করার জন্য তাপেইকে ওই অর্থ দেওয়া হয়। বিবৃতিতে লাগার্দ বলেন, ‘তিন বছরের আইনি প্রক্রিয়া ও ঘণ্টার পর ঘণ্টা জেরার পর আদালতে প্রমাণ হয়েছে যে আমি কোনো অপরাধ করিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম না।’ ফরাসি আইনে আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়াটা প্রাথমিক অভিযোগপত্র দাখিলের শামিল। এর অর্থ, অপরাধ নিয়ে সন্দেহের অবকাশ থাকে। দেশে তদন্ত-জেরার মুখে পড়লেও লাগার্দ আইমএফের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়বেন না বলে জানিয়েছেন। ০১.০৯.২০১৪