আইনজীবী বাপ্পী হত্যা: ফাঁসির আসামি রাশেদা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ পিএম, ৩০ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পী হত্যা মামলার প্রধান আসামি রাশেদা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতে পাঠায়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
রোববার সকালে বাকলিয়া এলাকা থেকে রাশেদাকে গ্রেপ্তার করে র্যাব। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার।
রাশেদা বেগম (২৮) কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর লক্ষ্যারচর এলাকার মন্ডল পাড়ার জাকির হোসেনের মেয়ে।
ওসি মনজুর কাদের বলেন, রাশেদা বেগমকে র্যাব গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা না থাকায় আমরা সংশ্লিষ্টদের পরামর্শে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি। এরপর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশীদ বলেন, আসামি রাশেদা আইনজীবী বাপ্পী হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাকে র্যাব গ্রেপ্তার করে সাজা পরোয়ানা না থাকায় আইনি জটিলতা নিয়ে আমার মতামত চেয়েছেন। আমি আসামিকে চকবাজার থানায় হস্তান্তরের জন্য বলেছি। এরপর চকবাজার থানাকে হত্যা মামলার রেফারেন্স উল্লেখ করে ৫৪ ধারায় আদালতে পাঠাতে বলেছি।
এর আগে, গত ২৬ জুলাই চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দীনের আদালত চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন। রায়ে রাশেদা ও হুমায়ুকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল। হুমায়ুন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও রাশেদা পলাতক ছিলো।
একই আদেশে অভিযুক্ত পারভেজ আলী, আকবর হোসেন ও আল আমিনের যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এই মামলা থেকে জাকির হোসেন প্রকাশ মোল্লা জাকিরকে খালাস দেয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ নভেম্বর নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের একটি তিন তলা ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় আইনজীবী ওমর ফারুক বাপ্পির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদি হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই চট্টগ্রাম মেট্রোর তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ২০১৮ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ১৫ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত। বাপ্পি হত্যা মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। আদালত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। গত ২৬ জুলাই চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দীনের আদালত চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





