আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান যেন তারার হাট
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২২ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
২০২৫ আইপিএলের পর্দা উঠতে যাচ্ছে আজ। রাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জৌলুসপূর্ণ এই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। তার আগে সন্ধ্যায় ইডেন গার্ডেনসে হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বলিউড তারকাদের নিয়ে বসবে তারার হাট।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে শুক্রবার সন্ধ্যায় শহরে এসেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এদিন কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন বাদশাহ। তার সঙ্গে দেখা মেলে ম্যানেজার পূজা দাদলানির।
শাহরুখ খান ছাড়াও সালমান খান, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্তের মতো বলিউডের সবচেয়ে বড় তারকাদের। জানা গেছে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও থাকতে পারেন এ অনুষ্ঠানে।
এদিকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানান জল্পনা। যদিও বলিপড়ায় কিং খান সম্পর্কে প্রায় কোনো কেচ্ছা-ই শোনা যায় না। একপ্রকার নিষ্কলঙ্ক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন তার। তবে একসময় শাহরুখ-প্রিয়াংকার সম্পর্ক নিয়ে বলিপড়ায় নানান গুঞ্জন ছড়িয়েছিল। সে কথা কারোরই অজানা নয়।
যদিও বর্তমানে প্রিয়াংকা এখন মার্কিন মুলুকের বাসিন্দা। নিক জোনাসকে বিয়ে করে সুখেই ঘরকন্য়া করছেন। বলিপাড়ায় একসময় সেভাবে কাজ না পেয়ে পিগি চপস ক্যারিয়ারও গড়েছিলেন হলিউডেই। তবে খোদ কিং খানের সঙ্গে যার নাম জড়িয়েছিল, সেই প্রিয়াংকার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে থাকার খবরে তাই চর্চা তো হবেই।
কারণ দীর্ঘ ২০ বছরে আর মুখোমুখি হতে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াংকাকে। অনেকেই প্রশ্ন করছেন— তবে কি প্রায় দুই দশক পর তিলোত্তমার হাত ধরেই আরও একবার মুখোমুখি হতে চলেছেন শাহরুখ-প্রিয়াংকা? তবে সবটাই এখনো জল্পনা। আদপে কী ঘটতে চলেছে তা ক্রমশ প্রকাশ্য। সবটাই জানা যাবে আজ সন্ধ্যায়।
এদিকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ আউজলার মতো নামি গায়ক-গায়িকাদের। অনুষ্ঠান মঞ্চে দেখা মিলতে পারে দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ানকেও। তাই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে।
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







