ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:০৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে আওয়ামী লীগের শ্রাদ্ধা নিবেদন

আপডেট: ১১:৪২ এএম, ২৪ আগস্ট ২০১৪ রবিবার

ivyস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রিয়তমা স্ত্রী আইভি রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ আজ রোববার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময়ে আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন উপস্থিত থেকে তার মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান মারাত্মক আহত হন। ওই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ওই ঘৃণ্য হামলায় আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মীর মৃত্যুর ৩ দিন পরে ২৪ আগস্ট গুরুতর আহত আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে (বিএমএইচ) ইন্তেকাল করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা ফাহেতা পাঠ এবং মরহুম আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময়ে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন ও সতিশ চন্দ্র রায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলুাতুন্নেসা ইন্দ্রিরা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি ও এনামুল হক শামীম, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ, স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা তাদের নিজ নিজ সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ২৪.০৮.২০১৪