ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৮:২৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকীর মিলাদে প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:৩১ পিএম, ২৪ আগস্ট ২০১৪ রবিবার

2014-08-24_6_801945
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক আইভি রহমানের দশম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে তার বাড়িতে আজ বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। এছাড়া মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী, মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে প্রধানমন্ত্রী মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¦না দেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। প্রায় চারদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকের এই দিনে তিনি শাহাদাৎ বরণ করেন।
২৪.০৮.২০১৪