আইসিসি নারী মাসসেরার মনোনয়নে বাংলাদেশের নিগার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার
হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত
মাসসেরা নারী ক্রিকেটারের তিন জনের মনোনয়ন দিয়েছে আইসিসি। সেপ্টেম্বর মাসে প্রকাশিত এই তালিকায় তিনজনই এশিয়ার। এরা হলেন ভারতের হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি।
এ নিয়ে দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসি মাসসেরা মনোনয়নে নাম লেখালেন নিগার। এর আগে ২০২১ সালের নভেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার।
সবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেই এই তালিকায় জায়গা করে নিলেন নিগার। ৫ ম্যাচে ৪৫ গড়ে তিনি করেন ১৮০ রান। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেন অপরাজিত ৫৬ রান। এই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।
এদিকে সেপ্টেম্বরে পুরুষদের মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান জায়গা করে নিয়েছেন।
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা