আজ উপভোগ করুন চিজ দিয়ে তৈরি নানা খাবার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
আজ উপভোগ করুন চিজ দিয়ে তৈরি নানা খাবার
আজ ২০ জানুয়ারি আন্তর্জাতিক চিজ লাভারস ডে। আপনি কি চিজ ভালবাসেন? তাহলে আজকের দিনটি আপনার। আজ উপভোগ করুন চিজ দিয়ে তৈরি নানা খাবার।
চিজ আজ আর উচ্চবিত্তের খাদ্য হিসেবে আটকে নেই। সে এখন আস্তে আস্তে বৃহত্তর গণপরিসরে নিজেকে ছড়িয়ে দিচ্ছে। অতি সাধারণ ঘরের একটি বাচ্চাও আজ স্ন্যাক্স খাওয়ার সময়ে মায়ের কাছে চিজের আবদার করে। কেননা, চিজ দুর্মূল্য তো নয়ই, বেশ সহজলভ্যও।
পনির বা চিজ হল সারা বিশ্বসহ দক্ষিণ এশিয়ায় প্রচলিত ছানা থেকে তৈরি একটি দুগ্ধজাত খাদ্য। সাধারণত ফুটন্ত দুধে লেবুর রস, ভিনেগার অথবা অম্লজাতীয় কোন পদার্থ যোগ করে ছানা তৈরি করা হয় এবং সেই ছানা থেকে পানি বের করে দিয়ে পনির প্রস্তুত করা হয়ে থাকে।
জানেন কি, এই চিজের বয়স কত? বুদ্ধদেব, যিশু তো বটেই, এমনকি রামায়ণের চেয়েও বেশি তার বয়স, প্রায় ৫,৫০০ বছর! অথচ, সেই হরপ্পা সভ্যতা-সিন্ধু সভ্যতার যুগ পেরিয়ে চিজ আজও দারুণ সাবলীল, আপ-টু-ডেট, স্মার্ট একটি খাদ্য।
আজকের দিনে সারা পৃথিবীতে প্রায় ১৪০০ রকম চিজ পাওয়া যায়। খাদ্যসংস্কৃতিবিদেরা যুগ যুগ ধরে চিজের রকমফের নিয়ে কাজ করে চলেছেন।
বিশ্বায়ন ও ইন্টারনেটের দৌলতে ইদানীং আমাদের মজাদার ও নতুন নতুন সব চিজের সঙ্গে পরিচয় ঘটে যাচ্ছে। আমরা প্রতিদিনই চিজ দিয়ে বানানো নানা উপাদেয় খাবারের কথা জানছি। বড় বড় সুপার শপ আর ডিপার্টমেন্টাল স্টোরে বিশ্বের নানা দেশের বৈচিত্র্যময় সব চিজ তো সহজে পাওয়াও যাচ্ছে ইদানীং। এমনকি লোকাল কোম্পানির চিজ পাড়ার সাধারণ দোকানেও দিব্য মিলছে।
হাজার হাজার বছর আগে ভেড়ার দুধ থেকে প্রথম চিজ তৈরি করা হয়েছিল। পরে চিজ সংরক্ষণে নুনের ব্যবহার শুরু হল। নুন মানবসভ্যতার খুব প্রাচীন এক প্রিজারভেটিভ। দুধকে টকিয়ে নিয়ে দই অংশকে তরল অংশকে আলাদা করে নিতে হয়। পরে ওই দই-অংশকে নুন দিয়ে রেখে দেওয়া হয়।
যাক, ইতিহাস তো অনেক হল। এখন আপনি এই চিজ দিবসে নতুন কী করতে পারেন, তা নিয়ে বরং একটু আলোচনা করা যাক। কী আর করবেন? বেশি করে চিজ খেয়ে দিনটিকে উদযাপন করুন। নতুন স্পেশাল কোনও চিজের রেসিপি অন্যের সঙ্গে শেয়ার করুন। উপভোগ করুন চিজ দিয়ে তৈরি নানা রকম খাবার।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








