ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:১৬:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আজ লন্ডনে শুরু হচ্ছে প্রথম গার্ল সামিট

আপডেট: ০৫:৩৭ এএম, ২২ জুলাই ২০১৪ মঙ্গলবার

GirlSummit_GOVUK_01_newsnextbd1মাজেদুল হক তানভীর,স্টাফকরেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রথমবারের মতো লন্ডনে আজ ২২ জুলাই শুরু হতে যাচ্ছে কন্যা সম্মেলন (গার্ল সামিট)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গার্লস সামিট ২০১৪ এ অংশ নিতে গতকাল সোমবার লন্ডনে পৌঁছেছেন। এই সম্মেলনে কন্যা শিশুর অধিকার রক্ষায় অগ্রগতির তথ্য তুলে ধরবে বাংলাদেশ। সম্মেলনে প্রধানমন্ত্রী ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম)এবংশিশু,বাল্যও জোরপূর্বকবিবাহ (সিইএফএম) অবসানে যুক্তরাজ্য সরকার এবং ইউনিসেফ যৌথভাবে এযাবতকালের প্রথমএই গার্ল সামিট আয়োজন করছে। গার্ল সামিটে সারাবিশ্বের নারীদের উপর হওয়া অত্যাচার, মহিলা যৌনাঙ্গে অঙ্গহানি, বাল্য বিবাহ, জোরপূর্বকবিবাহ, তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ নারীদের উন্নয়নের জন্য আলোচনা করা হবে এবং সমস্যাগুলো সমাধানের কৌশল বের করা হবে বলে জানা গেছে। সম্মেলনে সামিট প্রভাবিত দেশ ওউচ্চ আয়ের দেশের কমিউনিটি নেতা,সুশীল সমাজ ও সরকারের মন্ত্রীদের একসঙ্গে সংযুক্ত করা হবে বলে জানা গেছে। এখানে অংশগ্রহণকারীদের ৪০% আক্রান্ত দেশ থেকে হবে বলে আশা করা হচ্ছে। এই প্রথম গার্ল সামিট আয়োজন করছে ব্রিটেন। বাংলাদেশসহ বিশ্বের ৫২টি দেশের প্রতিনিধিরা এসামিটে যোগ দিচ্ছেন। অভ্যন্তরীন ও আন্তর্জাতিকভাবে গতিশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে 'নারীর খৎনা প্রতিরোধ এবং নারীর জোরপূর্বক ও বাল্যবিবাহ নির্মূল'-কে মূল প্রতিপাদ্য ধরে বিশ্বে প্রথমবারের মতো গার্ল সামিট আয়োজন করছে যুক্তরাজ্য, যাতে সহ-আয়োজক হিসেবে রয়েছে জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ। প্রধানমন্ত্রী গার্ল সামিটে বাংলাদেশের নারীদের বাল্যবিয়ের ক্রমহ্রাসমান চিত্র এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি ও সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। ২২.০৭.২০১৪