আজও শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।
বুধবার সকাল থেকেই কালশী এলাকার সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থানের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, সকাল থেকেই কালশী ২২তলা গার্মেন্টের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এর পর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
এছাড়া সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো সাভারের উলাইল ও হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি ও আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পরিচালক শানা শামীনুর রহমান বলেন, পোশাক কারখানাগুলোতে কাজের গতি ফিরিয়ে আনার জন্য পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছে।
শিল্প পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে সকালে টানা চতুর্থ দিনের মতো সাভারের উলাইলের গেণ্ডা এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা গেণ্ডা সড়কে বিক্ষোভ করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেয়।
অন্যদিকে, সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গার্মেন্টসসহ প্রায় পাঁচটি গার্মেন্টস কারখানার শ্রমিক বিশমাইল জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পোশাক শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামান ও সাঁজোয়া যানবাহন।
গতকাল সংঘর্ষে উলাইল এলাকার আনলিমা টেক্সটাইলের সুমন নামের এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে আজ ওই পোশাক কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া গাজীপুর এবং রাজধানীর উত্তরা ও দক্ষিণখান এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











