আদালতে ঝর্নাকে হিজাব খুলতে বাধা দেন মামুনুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ‘কথিত’ দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। এ সময় ঝর্নাকে প্রকাশ্যে হিজাব খুলতে বারবার বাধা দেন মামুনুল। এক পর্যায়ে বলে ওঠেন- ‘শরীয়তের হুকুম হিজাব খুলবে না ঝর্না।’
বুধবার দুপুর সোয়া ১২টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়।
আদালতের পিপি রাকিবুজ্জামান রকিব জানান, সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় বাদী কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্নার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ বাদীকে জেরা করেছে। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মামুনুল হক বারবার বাদীকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। পরে বিচারকের আদেশে তিনি চুপ হয়ে যান।
পিপি রকিব আরো জানান, সাক্ষ্যগ্রহণের শুরুতে ঝর্নার মুখের হিজাব খুলতে বলেন বিচারক। ওই সময়ে মামুনুল হক উচ্চস্বরে বলে ওঠেন- ‘শরীয়তের হুকুম হিজাব খুলবে না ঝর্না।’ পরে ঝর্না একবার হিজাব খুলে বিচারককে মুখ দেখিয়ে ফের মুখ ডেকে রাখেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে হাজির করা হয়। দুপুর ২টায় সাক্ষ্যগ্রহণ শেষে তাকে ফের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মুনুল হকের ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলামের সঙ্গে জান্নাত আরা ঝর্নার দাম্পত্য জীবন সুখে-শান্তিতেই অতিবাহিত হচ্ছিল। তাদের ১৭ ও ১৩ বছরের দুটি সন্তান আছে। স্বামীর বন্ধু হিসেবে ২০০৫ সালে মামুনুলের সঙ্গে ঝর্নার পরিচয় হয়। তাদের বাসায় যাতায়াতের সুবাদে সংসারের মতানৈক্যে ভূমিকা রাখেন মামুনুল। এসব কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে মামুনুলের পরামর্শে ২০১৮ সালের ১০ আগস্ট শহীদুলের সঙ্গে বিচ্ছেদ করেন ঝর্না।
জান্নাত আরা ঝর্নার অভিযোগ, বিচ্ছেদের পর অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল তাকে ঢাকায় যেতে প্ররোচিত করেন। সেখানে বিভিন্ন অনুসারীর বাসায় রেখে নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকেন। পরে মামুনুলের পরামর্শে তিনি কলাবাগানের একটি বাসায় সাবলেট থাকতে শুরু করেন। ঐ সময় বিয়ের আশ্বাস দিয়ে মামুনুল তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। কিন্তু বিয়ের কথা বললে সময়ক্ষেপণ করতে থাকেন।
তিনি আরো অভিযোগ করেন, ঘোরাঘুরির কথা বলে ২০১৮ সাল থেকে মামুনুল তাকে বিভিন্ন হোটেল, রিসোর্টে নিয়ে যেতেন। সবশেষ ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে গিয়েছিলেন। সেখানেও মামুনুল তাকে ধর্ষণ করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






