আবহমান বাংলার সংস্কৃতি লালন করুন: ঘুড়ি উৎসবে তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
আবহমান বাংলার সংস্কৃতি লালন করুন: ঘুড়ি উৎসবে তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আকাশ সংস্কৃতির যুগে দেশীয় ঐতিহ্য ধরে রাখতে আবহমান বাংলার সংস্কৃতি ধারণ ও লালন করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবা দুপুরে রাজধানীতে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ঘুড়ি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী।
ঘুড়ি উৎসবকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের ঐতিহ্য রক্ষায় আমাদের আবহমান বাংলার সংস্কৃতি ধরে রাখতে হবে। আকাশ সংস্কৃতির হিংস্র থাবায় অনেক সংস্কৃতি এখন হুমকির মুখে। আমাদের দেশে আগে বিয়ে-গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানে দেশের গানই গাওয়া হতো, আমাদের ছেলেমেয়েরা আবহমান বাংলার সাজসজ্জা নিয়েই হাজির হতো। কিন্তু এখন তা বদলে যাচ্ছে। আমাদের সংস্কৃতির ওপর এই আঘাত অত্যন্ত বেদনাদায়ক। নিজেদের সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে।’
ড. হাছান এসময় পুরনো ঢাকার সংস্কৃতির অংশ ঘুড়ি উৎসব আয়োজনের জন্য ঢাকা সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পুরনো ঢাকার ঐতিহ্য তো বটেই, এটি পুরো বাংলাদেশের সংস্কৃতির অংশ। আমরা প্রায় সবাই ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি। কিন্তু এখন আমাদের কিশোর- তরুণরা ঘুড়ি উড়াতে পারেনা জায়গার অভাবে। এই ঘুড়ি উড়ানোর যে কি আনন্দ-উত্তেজনা, যারা ঘুড়ি উড়াননি, তারা বুঝতে পারবেননা।’
করোনা মহামারি আক্রান্ত পৃথিবীতে মাত্র যে ২২টি দেশে জিডিপি’র ধ্বনাত্মক প্রবৃদ্ধি হয়েছে, তারমধ্যে বাংলাদেশ তৃতীয় এবং এশিয়ায় আমরা সবার ওপরে, জানান তথ্যমন্ত্রী।
এর অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের মানুষগুলোর সংকট মোকাবিলায় সক্ষমতা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব। সে কারণেই কোনো কাজ থেমে নেই, সবকিছু চলছে। আর সংস্কৃতি সবসময় সংকট মোকাবিলায় শক্তি হিসেবে কাজ করে।’
ঢাকা সাংবাদিক ফোরাম সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু আহমেদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া, একাত্তর টিভি’র বার্তাপ্রধান শাকিল আহমেদ, সাংবাদিক লাবণ্য ভূঁইয়া, ইহিতা জলিল প্রমুখ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
সকল বয়সের বিপুল সংখ্যক উৎসাহীদের ঘুড়ি ও লাটাই হতে উপস্থিতিতে মুখরিত উৎসব প্রাঙ্গণে তথ্যমন্ত্রী ঘুড়ি উড়িয়ে উৎসব উদ্বোধন করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



