আবারও পরিবর্তন আসছে ফেসবুকের নিউজ ফিডে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার
আবারও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে। প্রায় ২৩০ কোটির বেশি ব্যবহারকারীর ক্ষেত্রেই নতুন এ পরিবর্তন প্রযোজ্য হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি কোন পোস্ট এবং কার পোস্ট বেশি দেখতে চায়, তা নিয়ে সমীক্ষা চালিয়েছে ফেসবুক। তারই ভিত্তিতে নিউজফিডে পরিবর্তন আনার কাজ চলছে।
গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, সমীক্ষা অনুযায়ী দুটি র্যাঙ্কিং আপডেটের ঘোষণা দেওয়া হচ্ছে। এর একটি হচ্ছে যেসব বন্ধুর পোস্ট বেশি দেখতে চান, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং আরেকটি হচ্ছে যেসব লিংক ব্যবহারকারীর উপযুক্ত, সেগুলোকে প্রাধান্য দিয়ে নিউজ ফিডের ওপরের দিকে দেখানো হবে।
নিউজ ফিডে পোস্ট দেখাতে ব্যবহারকারীর ফেসবুক ব্যবহারের ধরন, ট্যাগ করা পোস্টে জানানো প্রতিক্রিয়া, কোনো স্থানে চেকইন দেওয়ার মতো বিষয়গুলো ধরে নিউজফিডে পোস্ট দেখানো হবে।
ফেসবুকের পণ্য ব্যবস্থাপক রামায়া সেতুরমন বলেন, ‘ফেসবুকে জানানো সরাসরি প্রতিক্রিয়া আমাদের কোন বন্ধুর পোস্ট বেশি দেখতে চান, তা জানতে সাহায্য করে। তবে এর অর্থ এই নয় যে সীমিত বন্ধুর পোস্ট আপনার নিউজফিডে সারাক্ষণ ঘুরবে। এর বাইরে ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের পোস্ট নিউজ ফিডের ওপরে দেখানো হবে। এ ছাড়া বন্ধুর সঙ্গে যোগাযোগের ওপর ভিত্তি করে প্রেডিকশন মডেল নিয়মিত হালনাগাদ করা হবে।’
তবে ফেসবুকের নিউজ ফিডে পরিবর্তন এলে বিভিন্ন পেজে দেওয়া ক্লিকবেইট পোস্টগুলোর জন্য বিপদ হবে। এক্ষেত্রে যেসব পোস্ট ব্যবহারকারীকে খুশি করতে পারবে, সেসব পোস্ট বেশি করে নিউজফিডে প্রাধন্য পাবে। তবে পেজের পোস্ট নিউজফিডে আসার তারতম্য নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

