আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই: ঋতুপর্ণা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৭ জুলাই ২০২৫ সোমবার
আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই: ঋতুপর্ণা
ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরলে রোববার মধ্যরাতে তাদের জমকালো সংবর্ধনা দিয়েছে বাফুফে।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এসে পৌঁছায় ঋতুপর্ণারা। মিয়ানমার থেকে ব্যংকক হয়ে রোববার মধ্যরাতে ঢাকায় পৌছায় বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বিমানবন্দর থেকে বাসে করে তারা যোগ দেন হাতিরঝিলের এম্পিথিয়েটারের মঞ্চে। সেখানেই প্রথমবারের মতো এশিয়ান কাপে ওঠার ইতিহাস গড়া মেয়েদের জন্য রাতেই সংবর্ধনার আয়োজন করে বাফুফে।
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রাত আড়াইটায় হাতিরঝিলের উদ্দেশে রওনা দেয় বাস। পূর্ণ নির্ধারিত সময়ে তাই অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি মারিয়া মান্দারা। টিম বাসে এসময় মেয়েদের চোখে-মুখে ক্লান্তির ভাব ছিল স্পষ্ট।
অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর পর তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। এসময় অবশ্য হাস্যোজ্জ্বলই দেখা যায় মেয়েদের। জয়ী দলের সবার সামনে ঢাউস বোর্ডে লেখা ছিল ‘কোয়ালিফাইড’। একটু পর উপস্থাপক নিজেই গিয়ে মেয়েদের হাতে তুলে দেন জাতীয় দলের পতাকা।
দলের অন্যতম খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা বলেন, আজ যে এই পর্যায়ে আমরা আসছি এটা ছিলো টিম ওয়ার্ক, ফুটবল কোনো ইন্ডিভিজ্যুয়াল খেলা না। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাস করবোনা। আমরা শুধু এশিয়া না , আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।
দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তি বলেন, এই মুহূর্ত ভোলার নয়। আমরা যেন আরও ভালো কিছু করতে পারি, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি—তার জন্য সবার দোয়া চাই। আমাদের লক্ষ্য দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরা।
সদ্য শেষ হওয়া এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাতে, বাংলাদেশের প্রথমবার এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে।
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







