আমলকির যত স্বাস্থ্য উপকারিতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
আমলকির স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। জানেন কি, একটি কমলালেবুর চেয়েও বেশি মাত্রায় ভিটামিন সি থাকে আমলকিতে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়ুর্বেদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো আমলকি খেলে শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। সর্দি-কাশি এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও শরীরকে বাঁচায় আমলকি।
এতে আরও আছে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস। চিকিৎসকরা জানান, এটি পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। প্রতি ১০০ গ্রাম আমলকিতে থাকে ৯ মাইক্রোগ্রাম ক্যারোটিন। ফলের ক্যারোটিন ভিটামিন এ’র কাজ করে।
১০০ গ্রাম আমলকিতে ০.০৩ মি.গ্রা থায়ামিন, ০.০১ মি.গ্রা রিবোফ্লেভিন ও ১.২ মি.গ্রা লৌহ পাওয়া যায়। একইসঙ্গে ১০০ গ্রাম আমলকিতে ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। যা একটি বড় মাপের কমলার চেয়ে বেশি।
খালি পেটে আমলকি খেলে সারবে যেসব রোগ
>> চোখে ছানির ঝুঁকি কমায় আমলকি। ১ চামচ মধু ও আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ভালো থাকবে দৃষ্টিশক্তি।
>> হঠাৎ করেই যদি বমি পায় তাহলে হাতের কাছে আমলকি খেলেই মিলবে উপকার। আমলকি রস কয়েকবার খেলেই বমিভাব কমবে।
>> মুখে ঘা হলে গরম পানিতে ২ টেবিল চামচ আমলকির রস মিশিয়ে গার্গল করলে সেরে যাবে।
>> নিয়মিত আমলকি খেলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। এমনকি হাঁপানির সমস্যাও কমায়।
>> আমলকি লিভার পরিষ্কার করতে সাহায্য করে। কারণ এটি খেলে শরীর থেকে সব দূষিত পদার্থ বাইরে চলে যায়।
>> আমলকিতে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড চুল পড়া কমায় ও চুলের গোড়া শক্ত করে।
>> নিয়মিত আমলকি খেলে ত্বক সুস্থ থাকে। নানা রকমের চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
কীভাবে খাবেন আমলকি?
সকালে খালি পেটে আমলকির রস খেতে পারেন। তবে রসের পরিমাণ ১০ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। আবার আমলকি রোদে শুকিয়েও খেতে পারেন।
আমলকি ছোটো টুকরো করে কেটে তার উপর লবণ ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাচের বয়ামে ভরে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল





