‘আমার পোশাকে হাত দিও না’: আফগান নারীদের প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ শুরু করেন ড. বাহার জালালি।
আফগানিস্তানে ছাত্রীদের পোশাক নিয়ে তালেবান যে নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে, তার বিরুদ্ধে নারীরা অনলাইনে প্রতিবাদ শুরু করেছেন।
#DoNotTouchMyClothes এবং #AfghanistanCulture হ্যাশট্যাগের এই প্রতিবাদে অনেকে অনলাইনে তাদের বর্ণিল ঐতিহ্যবাহী পোশাক শেয়ার করছেন।
গত বিশ বছর ধরে যে সাধারণ আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ে বা কর্মস্থলে গেছে, এই পোশাকেরই একটু সাদামাটা সংস্করণ তাদের পরতে দেখা গেছে। অনেক সময় তারা হয়তো পাজামার পরিবর্তে জিন্স পরেছেন, কারও কারও ওড়না হয়তো কাঁধের পরিবর্তে জড়ানো ছিল মাথার ওপরে।
কিন্ত গত সপ্তাহান্তে কাবুলে 'তালেবানের শাসনের' সমর্থনে যে নারীরা একটি সমাবেশে যোগ দেন, সেখানে দেখা গেছে একদম উল্টো ছবি। এই নারীরা দীর্ঘ কালো বোরকায় আবৃত ছিলেন, তাদের মুখ এবং হাত ছিল ঢাকা।
একটি ভিডিওতে তালেবানের পক্ষে সমাবেশে যোগ দেয়া নারীদের বলতে শোনা যায়, যেসব আফগান নারী মুখে প্রসাধনী মাখে এবং আধুনিক পোশাক পরে, তারা ‘মুসলিম আফগান নারীদের প্রতিনিধিত্ব করে না।’
তালেবান যে ধরণের কঠোর ইসলামী অনুশাসনের পক্ষে, তার প্রতি ইঙ্গিত করে তারা আরও বলেছেন, ‘আমরা এমন নারী অধিকার চাই না, যা বিদেশ থেকে আমদানি করা এবং ইসলামী শরিয়ার সঙ্গে বিরোধপূর্ণ।’
তবে বিশ্বের নানা প্রান্ত থেকে আফগান নারীরা সাথে সাথেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের ইতিহাসের সাবেক অধ্যাপক ড. বাহার জালালি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আন্দোলনের সূচনা করেন। তাতে যোগ দেন আরও অনেকে।
তারা #DoNotTouchMyClothes এবং #AfghanistanCulture হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী আফগান পোশাক তুলে ধরেন।
ড: বাহার জালালি জানান, আফগানিস্তানের পরিচয় এবং সার্বভৌমত্ব এখন হুমকির মুখে বলে তার মনে হয়েছে, এটা নিয়ে তিনি সবচেয়ে উদ্বিগ্ন। সে কারণেই তিনি এই আন্দোলন শুরু করেছেন।
একটি সবুজ আফগান পোশাক পরে তিনি নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেন। তিনি অন্য আফগান নারীদেরও ‘আফগানিস্তানের আসল চেহারা’ তুলে ধরার আহ্বান জানান।
বাহার জালালি বলেন, ‘আমি বিশ্বকে বলতে চাই, গণমাধ্যমে যেসব পোশাকের ছবি আপনারা দেখছেন (তালেবানের সমাবেশে উপস্থিত নারীদের পোশাকের প্রতি ইঙ্গিত করে), সেগুলো আমাদের সংস্কৃতির নয়, আমাদের পরিচয় সেটা নয়।’
তালেবানপন্থী সমাবেশে যে নারীরা যোগ দিয়েছিলেন, তাদের পোশাক দেখে অনেকে বেশ অবাক হয়েছেন। অনেক আফগান, যারা ঐতিহ্যবাহী বর্ণিল আফগান পোশাকের সঙ্গে পরিচিত, তাদের কাছে নিকাব এবং মেয়েদের হাত দস্তানা পরে আবৃত করে রাখার বিষয়টি একটি ভিনদেশি ব্যাপার বলে মনে হয়।
আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক আছে। তবে এই বৈচিত্র্য সত্ত্বেও একটা বিষয়ে মিল আছে, আফগান নারীদের এসব পোশাক বেশ বর্ণাঢ্য, পোশাকে লাগানো থাকে অনেক কাঁচের আয়না, থাকে অনেক নকশার বুনন। আর এই পোশাক নিয়ে তাদের চিন্তাভাবনাও অভিন্ন- এসব পোশাক তাদের পরিচয়কেই তুলে ধরে।
‘এগুলো আমাদের খাঁটি আফগান পোশাক। আফগান নারীরা এরকম রঙ-বেরঙের এবং শালীন পোশাকই পরেন। কালো বোরকা কোনদিনই আফগান সংস্কৃতির অংশ ছিল না’, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে টুইট করেছেন স্পযমে মাসিদ নামে এক অধিকার কর্মী।
তিনি লিখেছেন, ‘আমরা বহু শত বছর ধরেই একটি ইসলামিক দেশ এবং আমাদের দাদী-নানীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকই শালীনভাবে পরেছেন। আরবদের কালো বোরকা কিংবা এই নতুন তৈরি নীল 'চাদারি' তাদের পোশাক ছিল না।’
‘আমাদের ঐতিহ্যবাহী পোশাক আমাদের সমৃদ্ধ সংস্কৃতি এবং পাঁচ হাজার বছরের সংস্কৃতিকেই তুলে ধরে, যা নিয়ে প্রতিটি আফগান গর্বিত।’
আফগানিস্তানের সবচেয়ে রক্ষণশীল অংশে যারা বাস করেন, তারাও বলছেন নারীদের তারা কখনো নিকাব (মুখ আবৃত করে রাখা একটি কালো কাপড়) পরতে দেখেননি।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা আরেক আফগান নারী লিমা হালিমা আহমাদ (৩৭) একজন গবেষক এবং পায়ওয়ান্দ আফগান অ্যাসোসিয়েশন নামে একটি নারী অধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা।
তিনি বলেন, ‘আমি এই ছবিটি পোস্ট করেছি, কারণ আমরা আফগান নারী এবং আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক গর্বের সঙ্গেই পরি। কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী আমাদের পরিচয় নির্ধারণ করে দিতে পারে না। আমাদের সংস্কৃতি কালো নয়, সাদা-কালো নয়- এটি খুবই বর্ণিল এবং এতে সৌন্দর্য আছে, শিল্প আছে, কারুকর্ম আছে এবং এটি আমাদের পরিচয়ও তুলে ধরে।’
লিমা আহমাদ গত বিশ বছর ধরে আফগানিস্তানেই থেকেছেন, সেখানেই কাজ করেছেন।
তিনি বলেন, ‘নারীদের পোশাক বেছে নেয়ার অধিকার ছিল। আমার মা একটা লম্বা এবং বড় ঘোমটা দিতেন। অনেকে ছোট অবগুন্ঠন ব্যবহার করতেন। কে কী পোশাক পরবে, সেটা নারীদের ওপর চাপিয়ে দেয়া হত না।’
তালেবানের সমাবেশে যে ধরণের পোশাকে নারীদের দেখা গেছে, তার প্রতি ইঙ্গিত করে লিমা আহমাদ বলেন, ‘আমরাও আফগান নারী এবং এরকম আপাদমস্তক কালো কাপড়, হাতে কালো দস্তানা পরা- যেখানে আপনার চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না, এসব জিনিস আমরা দেখিনি। দেখে মনে হচ্ছে সমাবেশে এগুলো দেখানোর জন্যই যেন বিশেষভাবে তৈরি করা হয়েছে।’
টুইটারে এই প্রতিবাদে অংশ নেয়া আরেক নারী মালালি বাশির প্রাগে থাকেন। তিনি ঐতিহ্যবাহী পোশাক পরা আফগান নারীদের ছবি আঁকেন, যাতে আফগান সংস্কৃতির সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরা যায়।
মালালি বাশির আফগানিস্তানের এক গ্রামে বেড়ে উঠেছেন (কিন্তু নিজের পরিবারের নিরাপত্তার জন্য তিনি এই গ্রামের নাম বলেননি)।
তিনি বলেন, ‘আফগানিস্তানের এই গ্রামেও কালো বা নীল বোরকা পরার নিয়ম ছিল না। মেয়েরা আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাকই পরতো। বয়স্ক নারীরা মাথায় কালো কাপড় দিতেন, আর তরুণীরা পরতো রঙ-বেরঙের শাল। মেয়েরা পুরুষদের করমর্দন করে স্বাগত জানাতো।’
‘সাম্প্রতিককালে আফগান নারীদের ওপর আরও বেশি করে চাপ দেয়া হয়েছে তাদের সাংস্কৃতিক পোশাক বদলাতে, নিজেদের আপাদমস্তক আবৃত করতে। আমি আমার ছবি পোস্ট করেছি এবং আমার আঁকা একটি ছবি আবার শেয়ার করেছি যাতে আফগান নারীদের দেখা যাচ্ছে বর্ণাঢ্য পোশাকে, এবং তারা আফগানিস্তানের জাতীয় নৃত্যে অংশ নিচ্ছেন, যেটি 'আতান' নামে পরিচিত।’
এদিকে তালেবান কর্মকর্তারা বলেছেন, আফগান নারীরা শরিয়া আইন মেনে পড়াশোনা করতে পারবেন এবং কাজ করতে পারবেন, তবে তাদের পোশাকের ব্যাপারে কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে।
কিছু আফগান নারী এরই মধ্যে আরও রক্ষণশীল পোশাক পরতে শুরু করেছেন। 'চাদারি' নামের নীল পোশাক, যাতে চোখের সামনে চারকোনা জালি থাকে, সেটি আবার ফিরে এসেছে। কাবুল এবং অন্যান্য শহরে এটি এখন অনেক নারীকে পরতে দেখা যাচ্ছে।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল বাকী হাক্কানি বলেছেন, নারী এবং পুরুষদের আলাদা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেয়া হবে এবং সব নারী শিক্ষার্থীর জন্য পর্দা মানা বাধ্যতামূলক করা হবে। তবে এই পর্দার মানে কি হিজাব নাকি পুরো মুখ ঢেকে রাখা, তা তিনি স্পষ্ট করেননি।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










