ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:০৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আরেক মালালার খোঁজে

আপডেট: ০১:১৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার

imagesডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সামনে বক্তব্য দেওয়ার জন্য একজন ‘মালালা’ নির্বাচিত করার প্রক্রিয়া চলছে। খবর বিবিসির। ৩০ বছরের কম বয়সী একজন নারী জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যাপারে বিশ্বমঞ্চে আগামী প্রজন্মের বক্তব্য তুলে ধরবেন। গত বছর জাতিসংঘে নারী শিক্ষা আন্দোলন নিয়ে বক্তব্য দিয়ে আলোচিত হয় পাকিস্তানের কিশোরী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। শুধু নারীদের এ সুযোগ দেওয়ার সমালোচনা হলে আয়োজকরা যুক্তি দেন, সমাজের দরিদ্রতম অংশে নারীর সংখ্যা বেশি। তাঁরাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। ০২.০৯.২০১৪