আশুলিয়ার সব কারখানা বন্ধ আজ
আপডেট: ০৮:১৩ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : শ্রমিক অসন্তোষের পর আশুলিয়ার সব পোশাক কারখানা আজ বুধবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা৷
গত সোম ও মঙ্গলবার গাজীপুরে বিভিন্ন কারখানার শ্রমিকরা নূ্যনতম মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে৷ এজন্য গাজীপুর এলাকার বেশ কিছু কারখানা বন্ধও ঘোষণা করা হয়েছে৷ এর পরিপ্রেক্ষিতে আজ সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷
মঙ্গলবার দিনব্যাপী বিক্ষোভ-ভাংচুরের পর আশুলিয়ার কারখানার মালিকরা জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন৷
সালাম মুর্শেদী বলেন, গত দুই দিন ধরে অস্থিরতা চলছে৷ মঙ্গলবার সারা দিন ভাংচুর ও লুটপাট হয়েছে৷ ফলে আমরা নিরাপত্তার স্বার্থে বুধবার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি৷
নূ্যনতম মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে আশুলিয়া এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে৷ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বাইপাইল থেকে জিরাবো এবং জিরাবো থেকে বিশমাইল পর্যন্ত সড়কের দুই পাশের দেড়শ' কারখানায় ছুটি ঘোষণা করা হয়৷
আশুলিয়া অঞ্চলে ২৫০টি পোশাক কারখানা রয়েছে, যাতে কাজ করে ৪ লাখের বেশি শ্রমিক৷ এসব শ্রমিকের অধিকাংশই নারী শ্রমিক৷ এসব কারখানায় বাংলাদেশ থেকে রপ্তানি করা মোট পোশাকের ১৮ থেকে ২০ শতাংশ প্রস্তুত করা হয়৷
১৩ রভেম্বর'২০১৩ - দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










