ইউএনও ওয়াহিদার ওপর হামলা: আটক আরো ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ইউএনও ওয়াহিদা খানম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় আরও তিনজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তারা হলেন- ঘোড়াঘাট উপজেলার গোলাম মোস্তফার ছেলে মাসুদ রানা (৩৪), চকবামনদিয়া বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা নবীরুল ইসলাম (৩৮) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রহরী নাহিদ হোসেন পলাশ।
এনিয়ে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হলো।
পুলিশ জানায়, এর আগে আজ শুক্রবার ভোর ৫টার দিকে হিলির কালিগঞ্জ এলাকা থেকে প্রধান সন্দেহভাজন আসাদুল হককে আটক করে পুলিশ ও র্যাবের যৌথ দল। পরে আসাদুল হকের সহযোগী জাহাঙ্গীর হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টায় মাসুদ রানাকে নিজ বাড়ি থেকে এবং দুপুর ২টার দিকে নবীরুল ইসলামকে চকবামনদিয়া বিশ্বনাথপুর গ্রাম থেকে আটক করা হয়। এর আগেই প্রহরী নাহিদ হোসেন পলাশকে সন্দেহ হওয়ায় আটক করা হয়।
এদিকে, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সংস্কৃতিকর্মী বাসুদেব শীলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে।
একই সাথে প্রশাসনের যেসব কর্মকর্তা আছেন তাদের নিরাপত্তা জোরদারে দাবি জানানো হয়।
এছাড়া বিকাল ৫টার দিকে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসার নাইটগার্ডকে বেঁধে রেখে পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ এবং ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তারা জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






