ইউএস ওপেনে প্রতিশোধ আনিসিমোভার
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি : সংগৃহীত
মাত্র ৫৩ দিন আগের কথা। ফিরে যান উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে। যুক্তরাস্ট্রের আমান্দা আনিসিমোভাকে সে ম্যাচে দাঁড়াতেই দেননি পোল্যান্ডের ইগা সিওনতেক। ৬–০, ৬–০ গেমের হারে স্রেফ উড়ে গিয়েছিলেন আনিসিমোভা। কিন্তু কথায় আছে না, ‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’—ইউএস ওপেনে বাংলাদেশ সময় আজ ভোরে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে আনিসিমোভা আসলে এই কথাকে পুঁজি করেই ‘জীবনের সবচেয়ে অর্থবহ জয়’টি পেয়েছেন।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আনিসিমোভার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় বাছাই সিওনতেক। অন্য অর্থে উইম্বলডন ফাইনালের এই ‘রি–ম্যাচ’ অষ্টম বাছাই আনিসিমোভার জন্য ছিল গত ১৩ জুলাইয়ে উইম্বলডনে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। আনিসিমোভা এই সুযোগকে কাজে লাগানোর প্রস্তুতি নিয়েছিলেন উইম্বলডনের ফাইনালে হারের ভিডিও দেখে। এরপর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ছয়বারের গ্র্যান্ড স্লামজয়ী সিওনতেককে ৬–৪, ৬–৩ গেমে হারিয়ে আনিসিমোভার সেমিফাইনালে ওঠাকে দুর্দান্ত বলতেই হয়।
ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকালে নাওমি ওসাকার মুখোমুখি হবেন কখনো গ্র্যান্ড স্লাম জিততে না পারা আনিসিমোভা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে ৬–৪, ৭–৬ (৭/৩) গেমে হারিয়ে গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেন জাপানের ২৩তম বাছাই ও দুবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ওসাকা।
আনিসিমোভা জয়ের পর জানিয়েছেন, উইম্বলডনে সেই হারের ভিডিও রিপ্লে দেখে ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিয়েছেন। অল ইংল্যান্ড কোর্টে হারের সেই ভিডিও এর আগে কখনো দেখেননি আনিসিমোভা। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের রাতেই দেখেন প্রথমবারের মতো, ‘গত রাতে—কেউ আমাকে বলেনি—কিন্তু আমি এটা (ভিডিও) দেখেছি। খুবই কষ্টের ছিল তা। শুধু দেখতে চেয়েছি আমি কী এড়াতে পারতাম, কী ভুল করেছিলাম।’
উইম্বলডনের সেই হার তাঁকে ভয়ডরহীনভাবে খেলতে শিখিয়েছে বলে জানিয়েছেন আনিসিমোভা, ‘তখন এবং এই টুর্নামেন্টজুড়ে যা শিখেছি, প্রতি ম্যাচেই নিজেকে বলেছি ভয় নিয়ে নামা যাবে না। আজ এক ফোঁটা ভীতিও কাজ করেনি।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











