ইউক্রেনে ভয়াবহ সংঘাতের ব্যাপারে মার্কেলর হুঁশিয়ারি
আপডেট: ১০:২২ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার
ডেস্কনিউজ,উইমেননিউজ২৪.কম,ঢাকা:জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল শুক্রবার হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক উপস্থিতি ও গোলা নিক্ষেপ ব্যাপক সংঘাতকে উস্কে দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।মার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ওবামা বলেন, ইউক্রেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গত মাসে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান ভূপাতিত হওয়ার পর থেকে অব্যাহতভাবে এ সংঘাতের অবনতি ঘটছে।
ওই বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় পশ্চিমা দেশগুলো রাশিয়াপন্থী বিদ্রোহীদের দায়ী করছে। অপরদিকে মস্কো এ ঘটনায় ইউক্রেনকে দায়ি করেছে।
হোয়াইট হাউজ জানায়, ওবামা ও মার্কেল এ ব্যাপারে একমত যে ইউক্রেনের অনুমতি ছাড়া তাদের দেশে রাশিয়ার গাড়ি বহর পাঠানো এক ধরনের উস্কানি এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার চরম লঙ্ঘন।
এ ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেন সীমান্তে বিপুলসংখ্যক রাশিয়ার সৈন্য মোতায়েন, ইউক্রেনে রাশিয়ার সেনা সদস্যের উপস্থিতি এবং ইউক্রেন ভূ-খণ্ডে রাশিয়ার গোলাবর্ষণ সেখানে ব্যাপক সংঘাতকে উস্কে দিচ্ছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত লুগানস্কের বিতর্কিত একটি ত্রাণ বহর থেকে অনেকগুলো ট্রাক পাঠানোর ঘটনায় পশ্চিমা দেশের বিবৃতিতে রাশিয়াকে তিরস্কার করা হয়েছে। রাশিয়ার এ ধরনের পদক্ষেপকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে কিয়েভের পক্ষ থেকে এর কঠোর নিন্দা জানানো হয়।
ওবামা ও মার্কেল ওই সীমান্ত অঞ্চল থেকে সৈন্য ও যুদ্ধাস্ত্র সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউজ আরো জানায়, এক্ষেত্রে তারা দ্বিপাক্ষিক অস্ত্র বিরতি চুক্তি ও কার্যকর সীমান্ত পর্যবেক্ষণের বিষয়টির ওপর বেশি জোর দেন।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সীমান্ত অঞ্চল থেকে দ্রুত গাড়ি বহর প্রত্যাহার করে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
ওয়াশিংটন রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আরো অবরোধ আরোপ করা হতে পারে।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাশিয়ার এ ধরনের পদক্ষেপ চার মাসের এ সংঘাতকে আরো উস্কে দিতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার প্রায় ২৮০টি ট্রাক প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে অপেক্ষা করছে।
২৩.০৮.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











