ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় হাসপাতালের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
গতকাল বুধবার রাতে হাসপাতালের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই ) তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের সিইও, এমডি, চিকিৎসক ও নার্সসহ ৬ জনের নাম উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ মামলা করা হয়। আগুনে মারা যাওয়া ভেরন অ্যান্থনি পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ বাদি হয়ে গুলশান থানায় এ মামলা করেন।
মামলার বাদি রোনাল্ড রিকি গোমেজ বলেন, দু’বার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছাকৃতভাবে রাখা হয় আইসোলেশন ইউনিটে। চিকিৎসক ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় আরও কয়েকজন নন-কোভিড রোগীকে সেখানে রাখা হয়েছিল। অথচ তারা করোনা নেগেটিভ ছিলেন। ৫ জনের মৃত্যুর পেছনে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এদিকে, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদরদফতরের পক্ষ থেকে উপ-পরিচালক (ঢাকা) দেবাশিস বর্ধনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনে ৫ জনের মৃত্যু হয়। তারা হলেন, মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






