ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৫:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ইনস্টাগ্রামে নতুন রূপে সানিয়া মির্জা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত ও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিদের একজন সানিয়া মির্জা। ভক্তদের সঙ্গে ব্যক্তিগত ও পেশাদার জীবন ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। এবার ইনস্টাগ্রামে নতুন লুকে দেখা গেছে এই টেনিস তারকাকে। খবর জিও নিউজের। 

বরাবরের মতোই ফটো এবং ভিডিও শেয়ারিং সাইটে সানিয়ার সর্বশেষ ছবিগুলো তার ভক্তদের মুগ্ধ করেছে। এতে প্রশংসায় মজেছেন ভক্তরা। 

৩৭ বছর বয়সি এক সন্তানের মা সানিয়া মির্জা একটি সাদা-কালো ও মরিচা রঙের লম্বা শর্ট-বডি শার্ট, প্যান্ট ও জুতা পরা পোশাকের তিনটি ছবি আপলোড করেছেন তার ইনস্টাগ্রাম একাউন্টে। 

এছাড়াও নানা গহনা পরেছেন তিনি। সোনালি লকেট, এক জোড়া পাতলা ঝুলন্ত কানের দুল, ব্রেসলেট এবং কয়েকটি আংটি পরেছেন সানিয়া মির্জা। এতে তাকে বেশ আকর্ষণীয় লাগছে বলে মন্তব্য করেছে তার ভক্তরা। 

সাবেক এই টেনিস তারকা খুব হালকা মেকআপ করলেও তাকে দেখতে খুব গর্জিয়াস লাগছিল। 

কয়েকটি ইমোজিসহ ছবির পোস্টটি আপলোড হওয়ার এক ঘন্টার মধ্যে ২৯ হাজারেরও বেশি লাইক এবং বেশ কয়েকটি মন্তব্য পরেছে। 

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের কারণে সানিয়া শুধু ভারতেই নয়, পাকিস্তানেও খ্যাতি অর্জন করেছেন। এ দম্পতি ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের পাঁচ বছরের একটি ছেলে ইজহান মির্জা মালিক রয়েছে।

গত বছর বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ার পরে তাদের সম্পর্ককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সানিয়া বা শোয়েব কেউই এখনও তাদের বিচ্ছেদ বা বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেননি।