ইফতারের জন্য উপকারী নানা রকম শরবত
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১০ মে ২০২১ সোমবার
ফাইল ছবি
এই রমজানে সারাদিন রোজা রাখার পর স্বাভাবিকভাবেই শরীরে পানিশূন্যতা তৈরি হয়। তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবত পান করলে শরীরের পানির ঘাটতি দূর হবে অনেকটাই। বিভিন্ন শরবত থেকে প্রয়োজনীয় পুষ্টিও মিলবে।
তবে শরবতে খুব বেশি চিনি ব্যবহার করবেন না। কারণ প্রয়োজনের অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। চলুন জেনে নেওয়া যাক ইফতারের জন্য উপকারী নানা শরবত তৈরির পদ্ধতি-
আদা-লেবুর শরবত: প্রথমে মাঝারি মাপের এক টুকরো আদা, ১টি লেবু, পরিমাণমতো চিনি, পরিমাণমতো বরফ কুচি, প্রয়োজনমতো পানি ও লবণ নিন। আদা থেতলে রস বের করে নিতে হবে। এবার শরবত তৈরির পাত্রে আদার রসের সঙ্গে লেবুর রস মেশাতে হবে। এরপর তাতে মেশান চিনি, বরফ ও সামান্য লবণ। ভালোভাবে মেশানো হলে তাতে পানি মেশান। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু আদা-লেবুর শরবত।
বেলের শরবত: ১টি পাকা বেল, ৩ কাপ ঠান্ডা পানি, প্রয়োজনমতো চিনি ও বরফকুচি নিন। এবার বেল ভেঙে ভেতরের শাঁস বের করে নিতে হবে। চালুনি দিয়ে চেলে বেলের বীজ ফেলে দিন। এবার বেলের সঙ্গে পানি, চিনি ও বরফ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ইফতারে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।
তরমুজের শরবত: ২ কাপ তরমুজ টুকরা, ১ টেবিল চামচ আদা কুচি, ১ টেবিল চামচ লেবুর রস, ৪-৫টি পুদিনা পাতা, পরিমাণমতো চিনি, স্বাদমতো লবণ ও ১ কাপ পানি নিন। এবার উপকরণগুলো সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেঁকে নিতে হবে। শরবতের পাত্র ঢেকে ফ্রিজে রাখতে হবে। ইফতারের সময় বের করে বরফ মিশিয়ে পান করতে পারেন সুস্বাদু তরমুজের শরবত।
পুদিনার শরবত: ১ মুঠো পুদিনা, ২ গ্লাস পানি, স্বাদ মতো লবণ বা বিট লবণ, ১ চা চামচ ভাজা জিরা গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস, ১টি কাঁচা মরিচ ও প্রয়োজন মতো চিনি নিন। প্রথমে পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে ছেকে নিন। এবার পুদিনার শরবত তৈরি।
টক দইয়ের শরবত: ৫ কাপ টক দই, ৭-৮টি পুদিনা পাতা, ২টি কাঁচা মরিচ কুচি, পরিমাণমতো ঠান্ডা পানি, ২ টেবিল চামচ চিনি, প্রয়োজনমতো বরফ কুচি ও স্বাদমতো লবণ নিন। সব উপকরণ ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর শরবতের পাত্রটি ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় ওপরে সামান্য বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা টক দইয়ের শরবত।
কলা-দুধের শরবত: ৪টি পাকা কলা, ১ গ্লাস ঠান্ডা দুধ, ১ কাপ ঠান্ডা পানি, ৪ টেবিল চামচ চিনি নিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি সুস্বাদু কলা-দুধের শরবত।
বাদামের শরবত: আধা কাপ কাঠ বাদাম বা পেস্তাবাদাম বাটা, ২ কাপ তরল দুধ, ১ কাপের ৩ ভাগের ২ ভাগ চিনি, এক চিমটি জাফরান, ১ টেবিল চামচ পেস্তাবাদাম কুচি নিন। এবার একটি পরিষ্কার পাত্রে দুধ গরম দিন। তাতে মেশান জাফরান ও পেস্তাবাদাম কুচি। এরপর দিন বাদাম বাটা ও চিনি। ভালোভাবে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যেন দুধ উপচে পড়ে না যায়। এভাবে ৪-৫ বার বলক আসার পর নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রাখুন আরও কিছু সময়ের জন্য। পরিবেশনের সময় উপরে সামান্য বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








