ইভ্যালির ‘ধন্যবাদ উৎসব’ আগামী শুক্রবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
নতুন করে ব্যবসায়িক কার্যক্রমের শুরুতে দেশের লাখো গ্রাহক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে ‘ধন্যবাদ উৎসব’ করার ঘোষণা দিয়েছে ইভ্যালি।
আগামী শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০টায় ইভ্যালির প্ল্যাটফর্মে এ ‘ধন্যবাদ উৎসব’ শুরু হবে।
ইভ্যালির পক্ষ থেকে জানানো হয়, উৎসবে নামিদামি ও বড় ব্র্যান্ডগুলোর মোবাইল, ইলেকট্রনিক্স, কম্পিউটার এক্সেসরিজ, গৃহস্থালি সরঞ্জামের পাশাপাশি পোশাক-জুতার মতো লাইফস্টাইল পণ্য কেনার সুযোগ থাকছে। এতে রয়েছে ওয়ালটন, যমুনা, আর্টিসান, ও’কোড, ভিওমি, স্যামসাং, আইফোন, ওয়ান প্লাস, ভিভো’র মতো ব্র্যান্ডের পণ্য।
ইভ্যালি থেকে তিন পদ্ধতিতে পণ্য কেনাকাটা করা যাবে। এগুলো হলো— পিক অ্যান্ড পে, ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ বিফোর ডেলিভারি।
ইভ্যালির সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য শামীমা নাসরিন বলেন, আমরা অতীতের দেনা পরিশোধ করতে পারব বলে বিশ্বাস করি। ইভ্যালি জাতির আবেগের সঙ্গে মিশে আছে। আমাদের দুইজন স্বাধীন পরিচালকের মধ্যে একজন ই-ক্যাব থেকে এবং একজন বাণিজ্য মন্ত্রণালয় থেকে। কাজেই আমরা অনেক দায়বদ্ধতা ও জবাবদিহিতার মধ্যে আছি।
তিনি বলেন, আমরা লসে পণ্য বিক্রি করব না। তার মানে এই নয়, গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে পণ্য কিনতে পারবেন না। লাভ করে পণ্য বিক্রি করলেও আমরা গতানুগতিক বাজারের তুলনায় ‘বেস্ট প্রাইস’ দিতে পারব।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল







