ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী মাসে ১০ থেকে ২২ জুন হংকংয়ে বসবে ইমার্জিং এশিয়া কাপের আসর। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৯ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। ঘোষিত এই দলে লতা মণ্ডলকে অধিনায়ক ও সোবহানা মোস্তারিকে সহ-অধিনায়ক করা হয়েছে। টুর্নামেন্ট খেলতে আগামী ১০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা।

এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং । ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশ দল ১২ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিপক্ষে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে লতার দল। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন বাংলাদেশ মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বাংলাদেশ নারী দল : লতা মণ্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝরনা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।