ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৮:৪৮:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

ইসফাকের বদলে বিসিবির পরিচালক হচ্ছেন রুবাবা

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদে পরিবর্তনের তথ্য জানা যাচ্ছে। ইসফাক আহসানের বদলে বিসিবির পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, রুবাবা দৌলার বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি এই মুহূর্তে কেবল ঘোষণা দেওয়ার বাকি।

সোমবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে নির্বাচিত হয়েছেন  ২৩ জন পরিচালক। নিয়ম অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আরও দুজনকে। দুজনের একজন ইসফাক আহসান ও অপরজন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, দুজনই ব্যবসায়ী।

তবে নাম ঘোষণার পরই ইসফাককে নিয়ে বিতর্ক উঠে। দুজনের একজনেরও অবশ্য ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। এদিকে অনুসন্ধনানে বেরিয়ে আসে, গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইসফাক। চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার কাছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিসি। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রুবাবা।

রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব আছেন। এর আগে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিল্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন রুবাবা।