ঈদের ছুটিতে বাজারে ক্রেতা কম, তবে দাম বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১০ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার
ঈদের ছুটি শেষে বেশির ভাগ মানুষ এখনো রাজধানীতে ফেরেনি। ফলে অনান্য মার্কেটগুলোর মতো রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা সমাগম কম। বিক্রেতাদের মাঝেও ঢিলেঢালা ভাব। ঈদের পর এখনও জমে ওঠেনি রাজধানীর বাজার। তবে নিত্যপণ্যের দামে তা বোঝার উপায় কই?
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন কাচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে পর্যাপ্ত মাছ উঠেনি। দাম আগের মতই বেশি। মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৩০০-৩৮০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ ও কৈ, পাবদা, শিং সহ অন্যান্য দেশি মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকার মধ্যে। কারফিউ ২০০ -২২০,ছোট মাছ ৩৫০ -৫০০ টাকা কেজি।
শান্তিনগর বাজার থেকে মাছ কিনছেন মাসুদ। বলেন,আজ বাজারে মাছের দাম অনেক। গরুর মাংস খাওয়ার পর এখন বাসায় মাছ নিয়ে যাচ্ছি। তবে দাম বেশি চাচ্ছে। বাজারের মাছ বিক্রেতা মুক্তাদীর বলেন,আইজ বাজারে মাছ কম। মাছ ব্যাপারীরা সব যার যার দেশে গেছে ঈদ করতে। তাই মাছ কম। যে কারণে দাম বেড়ে গেছে।
রাজধানীর সবজি বাজারে সবজির দামও বাড়তি। বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজি রয়েছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচ ১৫০ - ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রকমভেদে ৩০ থেকে ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৩৫ -১৪০ টাকা ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা দরে। এছাড়া ফার্মের ডিম প্রতি হালি ৩২ টাকা ও দেশি মুরগি ও হাসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। গরুর মাংস ৫০০-৫১০ টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়।
মসলার বাজার কিছুটা পড়তির দিকে। কেজি প্রতি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







