উচ্চ তাপমাত্রায়ও দীর্ঘ সময় টিকে থাকতে পারে করোনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ফ্রান্সের একদল বিজ্ঞানী জানিয়েছেন, নতুন করোনাভাইরাস উচ্চ তাপমাত্রায়ও দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। প্রায় এক ঘণ্টা ৬০ ডিগ্রি সেলসিয়াস (১৪০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় তারা এই ভাইরাসকে রেখেছিলেন। এতে দেখা যায়, করোনা সেখানেও পুনরুৎপাদন করতে সক্ষম বলে হংকংয়ের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের অ্যাইক্স-মার্সেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেমি চ্যারেল এবং তার সহকর্মীদের গবেষণায় এমন তথ্য উঠে আসে। তারা বলছেন, ভাইরাসটিকে মেরে ফেলার জন্য তাপমাত্রা প্রায় পুরোপুরি ফুটন্ত অবস্থায় নিতে হয়েছিল। শনিবার বায়োআরএক্সআইভিডটওআরজির ওয়েবসাইটে নন-পিয়ার-রিভিউড গবেষণা প্রতিবেদনে এসব তুলে ধরা হয়।
গবেষকরা বলেছেন, এই তাপমাত্রায় ভাইরাসটি কম সংক্রামক হলেও বেঁচে থাকা অবশিষ্ট অংশ আবারও সংক্রমণ ঘটানোর জন্য কার্যকর থাকে।
করোনাভাইরাস নিয়ে ফরাসী বিজ্ঞানীদের নতুন এই গবেষণা, ল্যাবে কর্মরত টেকনিশিয়ানদের নিরাপত্তার বিষয়টিকে জটিলতায় ফেলছে। ভাইরাল কার্যক্রম পরীক্ষার জন্য আদর্শ মানসম্মত আফ্রিকান সবুজ বানরের কিডনি সেলে ভাইরাসটি সংক্রমিত করেছিলেন বিজ্ঞানীরা। আর জার্মানির বার্লিনের একজন রোগীর শরীর থেকে ভাইরাসটির নমুনা নোওয়া হয়েছিল।
ভিন্ন দুটি নোংরা ও পরিষ্কার পরিবেশে পৃথক টিউবে প্রাণীর প্রোটিনসহ ভাইরাসটি রাখা হয়েছিল। পরিষ্কার পরিবেশে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসটিকে তাপ দেয়ার পর দেখা যায়, ভাইরাস কম কার্যকর হয়েছে। কিন্তু নোংরা পরিবেশে রাখা ভাইরাসটি একই তাপমাত্রায় তখনও বেঁচে ছিল এবং পুনরুৎপাদন অব্যাহত রেখেছে।
এদিকে, করোনাভাইরাস পরীক্ষা করার জন্য বিশ্বজুড়ে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে। কিন্তু এই পরীক্ষা কার্যক্রম অধিকাংশই সম্পন্ন হয়ে, কম সুরক্ষিত ল্যাবে। ভাইরাসের নমুনার সঙ্গে ল্যাবের টেকনিশিয়ানরা সরাসরি সংস্পর্শে আসেন। গবেষকরা তাগিদ দিয়েছেন, ল্যাবে পরীক্ষার আগে ভাইরাসটিকে নিষ্ক্রিয় করা প্রয়োজন।
এর আগে, ইবোলা-সহ প্রাণঘাতী আরও বেশ কিছু নিয়ে ভাইরাসের গবেষণা করা হয়। ফরাসী গবেষকরা বলেছেন, উচ্চ তাপমাত্রায় এই ভাইরাসটি মারা যেতে পারে। সেক্ষেত্রে ভাইরাসটিকে ১৫ মিনিটে মেরে ফেলার জন্য সর্বোচ্চ ৯২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনার উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্যকর্মীরা। চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৪৯ এবং মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২২০টিরও বেশি দেশ এবং অঞ্চলে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসটি। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
-জেডসি
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী








