উপবৃত্তির তথ্য এন্ট্রি ও আপডেটের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
২০২৫–২৬ অর্থবছরে উপবৃত্তি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রি-ভোকেশনাল (৬ষ্ঠ–৮ম), এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) (৯ম–১০ম), এইচএসসি ভোকেশনাল/বিএমটি (একাদশ–দ্বাদশ), চার বছর মেয়াদি ডিপ্লোমার ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহ ও আপডেটের সময় বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বর্তমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করে আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে। পরবর্তী ধাপে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় ডিটিই স্টাইপেন্ড এমআইএসের মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে রেজুলেশনসহ মহাপরিচালকের কাছে পাঠাবে।
বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সব পলিটেকনিক, মনোটেকনিক, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোকেশনাল স্কুল, এইচএসসি (বিএমটি) প্রতিষ্ঠান, আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







