এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৫ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
বিধানসভার নির্বাচনে জেতার পর নানা জায়গা থেকে আসা অভিনন্দনবার্তায় ভাসছেন মমতা বন্দোপাধ্যায়। তাকে ইতোমধ্যেই দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাবের রাজ্যের মুখ্যমন্ত্রীরা অভিনন্দন জানিয়েছেন। এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফোন করে অভিনন্দন জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেননি।
তবে মমতা বন্দোপাধ্যায়ও কম যাননি। তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী করেননি তাকে। এমন ঘটনা প্রথমবারের মতো ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না। আমি অবাক হয়েছি। মমতার মুখে এ কথা শুনে তাকে প্রশ্ন করা হয়, প্রধামন্ত্রী ফোন করেননি আপনাকে? মমতার জবাব, না উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন। এরপরই তৃণমূল নেত্রী বলেন, অবশ্য আমি কিছু মনে করিনি। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা সেখানে সহযোগিতা থাকলেই হল।
তবে ফোন না করলেও অবশ্য মমতা এবং তৃণমূলকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে মিলেমিশে করোনায় একসঙ্গে কাজের কথা বলেন।
এদিকে রাজ্যে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। তাদের দখলে ২১৩টি আসন। তবে নন্দীগ্রাম আসন থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হল, বিধায়ক না হয়েও কি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় কোনও বাধা থাকে? এই প্রশ্ন উঠছিল। কিন্তু সংবিধান অনুযায়ী মমতার শপথগ্রহণে কোনও বাধা থাকছে না। তবে শপথগ্রহণের ৬ মাসের মধ্যে তাকে বিধায়ক হতে হবে।
-জেডসি
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










