এক ঘণ্টার মধ্যে ঢাকায় ৬ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন চলার মধ্যেই রাজধানীর ছয়টি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে কমলাপুর, মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগের কাটাবন মোড় এবং বংশালের নয়াবাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জিয়াউর রহমান বলেন, প্রতিটি ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগের কাটাবন মোড়ে ১টা ৩৮ মিনিটে একটি ইউনিট পাঠানো হয়।
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ২টা ১০ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয় তিনি জানান।
রোজিনা আক্তার জানান, আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে। প্রেসক্লাবে লাগা বাসের আগুন নোভানোর চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। কারা জড়িত এ বিষয়টা পরে জানাব।
ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ চলছে।ভোট চলাকালে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে বোমাবাজির পর তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








