এক ঘণ্টায় দুবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১১ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ক্যারিবিয়ান দেশ কিউবা এক ঘণ্টার মধ্যে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল। প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৯। আর দ্বিতীয় কম্পনটি ছিল ৬ দশমিক ৮ মাত্রার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসো উপকূল থেকে ২৫ মাইল দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির আশপাশেই ছিল দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল।
শক্তিশালী এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি বা কোনো ধরনের হতাহতেরও খবর পাওয়া যায়নি। যদিও বেশ কিছু ভবন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ শুরু করেছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মূলত পরপর শক্তিশালী ভূমিকম্পে জোরালোভাবে কেঁপে ওঠে গোটা দ্বীপরাষ্ট্রটি। বাসিন্দারাও জানিয়েছেন, যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন মাটিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। সমস্ত কিছু ভেঙে পড়ছিল।
ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











