ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৭:৫১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

একাদশ সংসদের পঞ্চম অধিবেশন বসছে ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামী ৭ নভেম্বর। বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের উপ-পরিচালক (গণসংযোগ-১) মো. নূরুল হুদা জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

তিনি বলেন, ৭ নভেম্বর বিকাল ৪টা ১৫ মিনিটে একাদশ জাতীয় সংসদের পঞ্চম (২০১৯ সালের পঞ্চম) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

এর আগে গত ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে চলে চার কার্যদিবস।

সংক্ষিপ্ত ওই অধিবেশনে একটি বিল পাস হওয়া ছাড়াও ৭১ বিধিতে পাওয়া ১৫৮টি নোটিসের মধ্যে তিনটি গ্রহণ করে আলোচনা করা হয়। আর ৭১(ক) বিধিতে ৩০টি নোটিস আলোচিত হয়।


-জেডসি