তীব্র গরমে ট্রেনের ব্রেকে আগুন, ১০ যাত্রী আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেসকে মহেড়া স্টেশনে থামানো হয়। এসময় ট্রেনের ‘ট’ বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পান। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে অন্তত ১০জন আহত হন। পরে ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল খান জানান, ক্রসিংয়ের জন্য সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়েছিল। সিল্কসিটি এক্সপ্রেস থামানোর সময় গরমে চাকার ঘর্ষণে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগে। যাত্রীরা তাৎক্ষণিক জানতে পারায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে লাফিয়ে নিচে নামার কারণে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








